লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন নামে যাত্রা শুরু করল এভেনজোর ইন্টারন্যাশনাল স্কুল

শিক্ষা, জ্ঞানচর্চা ও উদ্ভাবনের নতুন দিগন্ত উন্মোচনের প্রত্যয় নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘এভেনজোর ইন্টারন্যাশনাল স্কুল’ (Avenzoar International School)। পূর্বের ‘অনলাইন ফাউন্ডেশন স্কুল’ (Online Foundation School) নতুন পরিচয়, নতুন দৃষ্টিভঙ্গি এবং আরও বিস্তৃত লক্ষ্য নিয়ে এখন থেকে এই নতুন নামে তাদের শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করবে। শনিবার ঢাকা সেনানিবাসের ‘প্রয়াস’ মিলনায়তনে আয়োজিত এক জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক পথচলা শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এভেনজোর-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী খান মো. আকতারুজ্জামান। তিনি দেশের অন্যতম শীর্ষস্থানীয় ইসলামিক ইংলিশ মিডিয়াম শিক্ষাপ্রতিষ্ঠান এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল (Averroes International School) এবং অনলাইন ফাউন্ডেশন স্কুলেরও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিয়ারসন এডেক্সেল (Pearson Edexcel)-এর বাংলাদেশ ও নেপাল অঞ্চলের কান্ট্রি ডেভেলপমেন্ট ম্যানেজার লিটন আব্দুল্লাহ এবং অনলাইন গ্রুপের চেয়ারম্যান ও এভেনজোর ও এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুলের ভাইস চেয়ারম্যান সাজেদা আক্তার।

অনুষ্ঠানে বিভিন্ন শাখার শিক্ষা প্রশাসক, শিক্ষক, অভিভাবক, অনলাইন গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল লালমাটিয়া শাখার প্রিন্সিপাল ডালিয়া নওরিন, ভাইস প্রিন্সিপালবৃন্দ, লিডার্স ফোরামের সদস্যবৃন্দ এবং অনলাইন ফাউন্ডেশন স্কুলের ভাইস প্রিন্সিপাল মো. রুহুল আমিনসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

বক্তারা জানান, ইসলামী সভ্যতার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসাবিদ, বিজ্ঞানী ও গবেষক ইবনে জুহর (Avenzoar)-এর নামানুসারে এই নতুন নামকরণ করা হয়েছে। এভেনজোর কেবল একটি নাম নয়, এটি বিশ্বমানের শিক্ষা বিনির্মাণের অঙ্গীকার। এখানে শিক্ষার্থীরা পাঠ্যবইয়ের জ্ঞানের পাশাপাশি প্রশ্ন করতে শিখবে, উদ্ভাবনী মানসিকতা গড়ে তুলবে এবং ইসলামী মূল্যবোধকে ধারণ করে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠবে।

প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খান মো. আক্তারুজ্জামান বলেন, আধুনিক শিক্ষা, গবেষণা, প্রযুক্তি এবং ইসলামী মূল্যবোধের সমন্বয়ে এমন একটি শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে চাই, যা ভবিষ্যৎ প্রজন্মকে বিশ্ব নেতৃত্বের জন্য প্রস্তুত করবে। নাম পরিবর্তন হলেও তাদের মূল্যবোধ ও শিক্ষার মান অপরিবর্তিত রয়েছে বলে তিনি উল্লেখ করেন। তিনি আরও জানান, চলতি বছরের ডিসেম্বর মাসেই এভেনজোর আরও বৃহত্তর পরিসরে তাদের মূল কার্যক্রম শুরু করতে যাচ্ছে।

জনপ্রিয় সংবাদ

জুলাইয়ের ২৭ দিনে আড়াই বিলিয়ন ডলারের বেশি প্রবাসী আয়

নতুন নামে যাত্রা শুরু করল এভেনজোর ইন্টারন্যাশনাল স্কুল

প্রকাশিত হয়েছে: ০১:৪৫:৫৫ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬