লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারি মূল্যে সার বিক্রির নির্দেশ বিএফএ-এর, অমান্যে ডিলারশিপ বাতিল

সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে সার বিক্রি নিশ্চিত করার লক্ষ্যে দেশের সকল জেলা ইউনিটের ডিলারদের কঠোর সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন (বিএফএ)। শনিবার (২২ আগস্ট) বিএফএর চেয়ারম্যান মো. মোশারফ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই নির্দেশনার কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে ডিলারদের নির্ধারিত সময়ের মধ্যে সারের মূল্য পরিশোধ, সার উত্তোলন এবং গুদামে পর্যাপ্ত মজুদ নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে, উপজেলা কৃষি কর্মকর্তাকে সারের আগমনি বার্তা প্রদান এবং বিক্রয় রেজিস্টার সঠিকভাবে সংরক্ষণের বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে। এছাড়া অতিরিক্ত মূল্যে সার বিক্রি রোধে নিয়মিত তদারকি পরিচালনার জন্য ডিলারদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

বিএফএ স্পষ্ট করেছে যে, কোনো ডিলার যদি নীতিমালা লঙ্ঘন করেন, তবে তার ডিলারশিপ বাতিলসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি, কোনো কুচক্রী মহল যেন অতিরিক্ত দামে সার বিক্রি করে তার দায়ভার ডিলারদের ওপর চাপাতে না পারে, সে বিষয়েও সতর্ক থাকতে বলা হয়েছে। ডিলারদের স্থানীয় কৃষি অফিস ও প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখার পরামর্শ দিয়েছে বিএফএ।

জনপ্রিয় সংবাদ

বিদ্যুৎ ও গ্যাস সংকটকে কেন্দ্র করে অস্থিতিশীলতা রোধে পুলিশের প্রতি নির্দেশ

সরকারি মূল্যে সার বিক্রির নির্দেশ বিএফএ-এর, অমান্যে ডিলারশিপ বাতিল

প্রকাশিত হয়েছে: ০৭:৩২:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬