লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:২২ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িয়ে পাওয়া টাকা ফেরত দিয়ে প্রশংসায় ভাসছেন ব্রাহ্মণবাড়িয়ার ট্রাফিক পুলিশ

ব্রাহ্মণবাড়িয়ায় মেয়ের বিয়ের কেনাকাটার জন্য রাখা হারিয়ে যাওয়া ৫০ হাজার টাকা উদ্ধার করে মালিকের হাতে তুলে দিয়ে প্রশংসায় ভাসছেন ট্রাফিক পুলিশের সদস্যরা। গত রোববার বিকেলে জেলা শহরের কাউতলী মোড়ের ট্রাফিক বক্সে এ ঘটনা ঘটে।

জানা গেছে, নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়নের রসুলপুর গ্রামের বাসিন্দা তাজুল ইসলাম বিকেলে সিএনজিচালিত অটোরিকশাযোগে জেলা শহরের কাউতলী মোড়ে নামেন। অটোরিকশার ভাড়া পরিশোধের সময় অসাবধানতাবশত তার লুঙ্গির খুঁটিতে রাখা কাগজে মোড়ানো ৫০ হাজার টাকা নিচে পড়ে যায়।

কাউতলী মোড়ে দায়িত্বরত এটিএসআই নরুল আমিন পড়ে থাকা টাকার প্যাকেটটি দেখতে পেয়ে তা কুড়িয়ে নেন। প্যাকেট খুলে ৫০ হাজার টাকা পাওয়ার পর তিনি বিষয়টি ব্রাহ্মণবাড়িয়া ট্রাফিক পুলিশের সার্জেন্ট রাসেলুর রহমানকে অবগত করেন।

এদিকে টাকা হারিয়ে দিশেহারা তাজুল ইসলাম স্বজনদের নিয়ে কাউতলী মোড়ে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে তিনি পুলিশকে জানান যে মেয়ের বিয়ের বাজারের জন্য রাখা টাকা তিনি হারিয়ে ফেলেছেন। পরে যথাযথ তথ্য ও প্রমাণের ভিত্তিতে পুলিশ তাকে টাকা বুঝিয়ে দেয়।

নিজের হারিয়ে যাওয়া টাকা ফিরে পেয়ে তাজুল ইসলাম বলেন, পৃথিবীতে এখনো ভালো মানুষ আছে, এটাই তার প্রমাণ। তিনি পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ট্রাফিক সার্জেন্ট রাসেলুর রহমান জানান, এটিএসআই নরুল আমিনের কাছ থেকে টাকা পাওয়ার পর কন্ট্রোল রুমে বিষয়টি জানানো হয় এবং পরে তাজুল ইসলামের দেওয়া তথ্যের ভিত্তিতে তাকে টাকা ফেরত দেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কোনো পরিকল্পনা নেই: ইরান

কুড়িয়ে পাওয়া টাকা ফেরত দিয়ে প্রশংসায় ভাসছেন ব্রাহ্মণবাড়িয়ার ট্রাফিক পুলিশ

প্রকাশিত হয়েছে: ০৫:৩৩:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬