লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:০৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে খাসপাড়ার ৫০ ভূমিহীন পরিবারের উচ্ছেদ আপাতত স্থগিত

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের স্বরূপনগর গ্রামের সিসিডিবি খাসপাড়ায় বসবাসরত প্রায় ৫০টি ভূমিহীন পরিবারের উচ্ছেদ কার্যক্রম আপাতত স্থগিত করা হয়েছে। পুনর্বাসনের সুনির্দিষ্ট ব্যবস্থা না করে কোনো উচ্ছেদ চালানো হবে না—বর্তমান ও সাবেক সংসদ সদস্যের এমন আশ্বাসের প্রেক্ষিতে আতঙ্কিত পরিবারগুলোর মাঝে স্বস্তি ফিরে এসেছে।

জানা গেছে, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিবারগুলোকে খাসজমি ছেড়ে দেওয়ার জন্য তিন দিনের সময়সীমা বেঁধে দিয়েছিলেন, যার মেয়াদ গত মঙ্গলবার শেষ হয়েছে। পাকিস্তান আমল থেকে প্রায় ৬৫ বছর ধরে বসবাসকারী তিন-চার প্রজন্মের এসব ভূমিহীন মানুষ আশ্রয় হারানোর শঙ্কায় সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নেন এবং পুনর্বাসনের আবেদন জানান।

মঙ্গলবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল এলাকা পরিদর্শনে যান। এ সময় তাঁর সঙ্গে সহকারী কমিশনার (ভূমি) একরামুল হক নাহিদ উপস্থিত ছিলেন। বাসিন্দাদের দুর্ভোগ শোনার পর নুরুল ইসলাম বুলবুল বলেন, “দীর্ঘদিন ধরে বসবাসকারী অসহায় মানুষদের পুনর্বাসনের ব্যবস্থা না করে উচ্ছেদ করা মানবিক হবে না। আগে তাদের পুনর্বাসনের বিষয়টি নিশ্চিত করতে হবে। আপাতত উচ্ছেদ কার্যক্রম বন্ধ থাকবে এবং আলোচনার মাধ্যমে মানবিক সমাধান করা হবে।”

জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ হারুন জানান, পাকিস্তান আমল থেকে বসবাসরত এসব পরিবারের বিষয়টি খতিয়ে দেখে উচ্ছেদ অভিযান বন্ধ করতে যথাযথ কর্তৃপক্ষকে বলা হয়েছে। তিনি ঢাকা থেকে ফিরে এলাকা পরিদর্শনের কথাও জানিয়েছেন। এছাড়া জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুশা জানিয়েছেন, খাসজমি দখলমুক্ত করার প্রক্রিয়ার পাশাপাশি প্রকৃত ভূমিহীনদের জন্য পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।

তবে এমপির পরিদর্শনের পর তাৎক্ষণিক উচ্ছেদ আতঙ্ক কাটলেও খাসপাড়ার বাসিন্দারা দ্রুত স্থায়ী সমাধান ও সুনির্দিষ্ট পুনর্বাসনের দাবি জানিয়েছেন।

জনপ্রিয় সংবাদ

দেশজুড়ে ফ্রিল্যান্সার সামিট বাংলাদেশ ২০২৬ আয়োজনের উদ্যোগ

চাঁপাইনবাবগঞ্জে খাসপাড়ার ৫০ ভূমিহীন পরিবারের উচ্ছেদ আপাতত স্থগিত

প্রকাশিত হয়েছে: ০৫:১১:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬