লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৩:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারে পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ১৯

কক্সবাজারে টানা কয়েকদিনের ভারী বর্ষণে পাহাড়ধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৯ জনে দাঁড়িয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, এই প্রাণহানির ঘটনায় পাঁচজন স্থানীয় বাসিন্দা এবং ১৪ জন রোহিঙ্গা নাগরিক রয়েছেন। অবিরাম বৃষ্টির কারণে জেলার বিভিন্ন স্থানে পাহাড় ও বসতবাড়ির দেয়াল ধসে পড়ার ঘটনা ঘটছে।

এই দুর্যোগপূর্ণ পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসন পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারী বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার লক্ষ্যে বিশেষ অভিযান শুরু করেছে। কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিস ইনতেসার নাফি জানিয়েছেন, টানা ভারী ও থেমে থেমে বৃষ্টির ফলে বিভিন্ন এলাকায় পাহাড়ধসের ঝুঁকি তৈরি হয়েছে। বিশেষ করে কক্সবাজার শহরের কলাতলীর হাজীপাড়াসহ ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। অনেক বাসিন্দা আশ্রয়কেন্দ্রে যেতে অনিচ্ছা প্রকাশ করলেও তাদের বুঝিয়ে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, জেলার অন্যান্য উপজেলাতেও ঝুঁকিপূর্ণ পাহাড়ে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যেতে মাইকিং করা হচ্ছে এবং সম্ভাব্য দুর্যোগ মোকাবিলার জন্য সব আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন জানিয়েছেন, ঝুঁকিপূর্ণ এলাকা থেকে মানুষকে সরিয়ে নিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), ফায়ার সার্ভিস এবং স্বেচ্ছাসেবীরা মাঠে সক্রিয়ভাবে কাজ করছেন।

জনপ্রিয় সংবাদ

ঢাকা সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর

কক্সবাজারে পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ১৯

প্রকাশিত হয়েছে: ০৪:৩০:০৮ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬