লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইসির নতুন প্রতীক তালিকা: যুক্ত হলো ‘না’ প্রতীক

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে নির্বাচন পরিচালনা বিধিমালা-২০০৮ সংশোধন করে নতুন প্রতীক তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদের স্বাক্ষরিত এক গেজেটে এই নতুন তালিকাটি প্রকাশ করা হয়।

নতুন এই তালিকায় আগের ১১৯টি প্রতীকের সঙ্গে ‘না’ প্রতীকটি যুক্ত করা হয়েছে, যার ফলে মোট সংরক্ষিত প্রতীকের সংখ্যা দাঁড়িয়েছে ১২০টিতে। এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গত বছরের ২৫ অক্টোবর ১১৯টি প্রতীক নিয়ে গেজেট প্রকাশ করা হয়েছিল। নতুন গেজেটে কেবল ওই তালিকার সঙ্গে ‘না’ প্রতীকটি বাড়তি হিসেবে যুক্ত হয়েছে। এছাড়া তালিকায় ‘নৌকা’ প্রতীকটিকে স্থগিত প্রতীক হিসেবে রাখা হয়েছে।

নির্বাচন কমিশনের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, কোনো আসনে একক প্রার্থী থাকলে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন ঠেকাতে ভোটারদের ‘না’ প্রতীকে ভোট দেওয়ার বিধান রাখা হয়েছে।

১৯৭২ সালের সংবিধানের ৯৪ অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে নির্বাচন কমিশন ‘নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮’-এর বিধি ৯-এর উপবিধি (১) সংশোধন করেছে। সংশোধিত এই বিধান অনুযায়ী, অন্যান্য শর্ত সাপেক্ষে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে স্থগিত প্রতীক বাদে তালিকাভুক্ত প্রতীকগুলোর মধ্য থেকে প্রাপ্যতা অনুযায়ী যেকোনো একটি প্রতীক বরাদ্দ করা যাবে।

ইসির প্রকাশিত ১২০টি প্রতীকের তালিকায় রয়েছে: আনারস, আপেল, আম, আলমিরা, ঈগল, উট, উদীয়মান সূর্য, একতারা, কবুতর, কম্পিউটার, কলম, কলস, কলার ছড়ি, কাঁচি, কাঁঠাল, কাপ-পিরিচ, কাস্তে, কুঁড়ে ঘর, কুড়াল, কুমির, কুলা, কেটলি, কোদাল, খেজুর গাছ, গরুর গাড়ি, গাভী, গামছা, গোলাপ ফুল, ঘণ্টা, ঘুড়ি, ঘোড়া, চশমা, ঢাকা, চাবি, চিংড়ি, চিরুনি, চেয়ার, ছড়ি, ছাতা, জগ, জাহাজ, টর্চ লাইট, টিউবওয়েল, টেবিল, টেবিল ঘড়ি, টেবিল ল্যাম্প, টেলিফোন, টেলিভিশন, ট্রাক, ট্রাক্টর, ডাব, ড্রেসিং টেবিল, ঢেঁকি, তারা, তালা, থালা, দাঁড়িপাল্লা, দালান, দেওয়াল ঘড়ি, দোতলা বাস, দোয়াত কলম, দোলনা, ধানের শীষ, নোঙর, নৌকা (স্থগিত), পাগড়ি, পানির ট্যাপ, পালকি, প্রজাপতি, ফলের ঝুড়ি, ফুটবল, ফুলকপি, ফুলের মালা, বই, বক, বটগাছ, বাইসাইকেল, বাঘ, বালতি, বেবি টেক্সি, বৈদ্যুতিক পাখা, বৈদ্যুতিক বাল্ব, মই, মগ, ময়ূর, মশাল, মাইক, মাছ, মাথাল, মিনার, মোটরগাড়ি, মোটরসাইকেল, মোড়া, মোবাইল ফোন, মোমবাতি, মোরগ, রকেট, রিকশা, রেল ইঞ্জিন, লাঙল, লিচু, শাপলা কলি, সিংহ, সিঁড়ি, সূর্যমুখী ফুল, সেলাই মেশিন, সোনালী আঁশ, সোফা, হরিণ, হাঁস, হাত (পাঞ্জা), হাতঘড়ি, হাতপাখা, হাতি, হাতুড়ি, হারিকেন, হুক্কা, হেলিকপ্টার, হ্যান্ডশেক এবং ‘না’ প্রতীক।

নির্বাচন কমিশন তাদের নিজস্ব ওয়েবসাইটেও এই নির্বাচন পরিচালনা বিধিমালা ও প্রতীক সংক্রান্ত যাবতীয় নথি নিয়মিত প্রকাশ করে থাকে।

জনপ্রিয় সংবাদ

চরফ্যাশনে শিক্ষকের বকেয়া বিল ছাড়াতে ৪০ হাজার টাকা ঘুষ দাবির অভিযোগ

ইসির নতুন প্রতীক তালিকা: যুক্ত হলো ‘না’ প্রতীক

প্রকাশিত হয়েছে: ০৫:৩১:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬