লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৬:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

তারাপীঠের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত অন্তত সাত পুণ্যার্থী

ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বিখ্যাত তীর্থক্ষেত্র তারাপীঠের একটি বেসরকারি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার ভোররাতে ঘটা এই মর্মান্তিক দুর্ঘটনায় অন্তত সাতজন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার ভোর প্রায় সাড়ে ৪টার দিকে পাঁচতলা বিশিষ্ট ওই হোটেলের নিচতলায় আগুনের সূত্রপাত হয়। হোটেলের অধিকাংশ অতিথি তখন ঘুমে ছিলেন। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে হোটেলের নিচতলার বড় একটি অংশ পুড়ে যায়। খবর পেয়ে দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে আগুনে দগ্ধ হয়ে ও ধোঁয়ায় দমবদ্ধ হয়ে সাতজনের মৃত্যু হয়েছে।

হোটেলের মালিক কল্যাণ পাল আনন্দবাজার পত্রিকাকে বলেন, রাতে পাহারার দায়িত্বে থাকা কর্মীরা আগুন লাগার সাথে সাথে অগ্নিনির্বাপক যন্ত্র সচল করেন এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার চেষ্টা করেন। তবে ততক্ষণে হোটেলের সাজসজ্জায় ব্যবহৃত ফাইবার আবরণগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। তিনি আরও জানান, ধোঁয়া পাঁচতলা পর্যন্ত উঠে যাওয়ায় আতঙ্কিত অতিথিরা ঘর ছেড়ে বেরিয়ে আসেন। হোটেলের পিছনের দিকে বের হওয়ার দরজা থাকলেও অন্ধকারের কারণে তা খুঁজে না পাওয়ায় অতিথিরা রিসেপশনের দিক দিয়ে বের হতে গিয়ে দগ্ধ হন। তবে আগুন দোতলার উপরে না ওঠায় উপরের তলার অনেক অতিথি প্রাণে বেঁচে গেছেন।

আহতদের দ্রুত উদ্ধার করে রামপুরহাট সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে, সেখানে তাদের চিকিৎসা চলছে। নিহতদের পরিচয় এখনও জানা যায়নি। দমকল বিভাগের প্রাথমিক ধারণা অনুযায়ী, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত হয়েছে। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।

জনপ্রিয় সংবাদ

ব্রাজিলের জার্সিতে আর দেখা যাবে না নেইমারকে

তারাপীঠের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত অন্তত সাত পুণ্যার্থী

প্রকাশিত হয়েছে: ০৭:১৫:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬