লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৪:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে পিকআপভ্যান উদ্ধার করতে গিয়ে বাসচাপায় ৫ জনের মৃত্যু

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ঢাকা-ভাঙ্গা খুলনা মহাসড়কের সোয়াদি এলাকায় শনিবার সন্ধ্যায় মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এখন পর্যন্ত হতাহতদের কারো পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঢাকা থেকে খুলনাগামী একটি ডিমবোঝাই মিনি পিকআপভ্যানের চাকা ফেটে গেলে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। দুর্ঘটনার পর স্থানীয়রা গাড়িটি ও ভেতরে থাকা ব্যক্তিদের উদ্ধারে এগিয়ে আসেন। উদ্ধারকাজ চলার সময় ঢাকা থেকে নড়াইলগামী ‘নড়াইল এক্সপ্রেস’ নামের একটি যাত্রীবাহী বাস পেছন থেকে নিয়ন্ত্রণ হারিয়ে উদ্ধারকারী লোকজনকে চাপা দেয়।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, দুর্ঘটনাস্থলেই চারজন নিহত হন এবং হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়। বর্তমানে পুলিশ উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে।

এদিকে, এই ঘটনার পর উত্তেজিত জনতা ‘নড়াইল এক্সপ্রেস’ বাসটিতে আগুন ধরিয়ে দেয়। দুর্ঘটনার ফলে মহাসড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে যানচলাচল বন্ধ হয়ে যায়।

জনপ্রিয় সংবাদ

ঢাকা সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর

ফরিদপুরে পিকআপভ্যান উদ্ধার করতে গিয়ে বাসচাপায় ৫ জনের মৃত্যু

প্রকাশিত হয়েছে: ০৪:৪৬:০৩ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬