লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হবিগঞ্জে পালটাপালটি কর্মসূচি: পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করল প্রশাসন

হবিগঞ্জ পৌর এলাকায় বড় ধরনের সংঘর্ষ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। বুধবার (২৯ জুলাই) সকালে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. জি এম সরফরাজ স্বাক্ষরিত এক আদেশে এই নিষেধাজ্ঞা জারি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. মঈনুল হক।

প্রশাসনের আদেশ অনুযায়ী, একই সময়ে ও একই স্থানে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বিক্ষোভ সমাবেশ এবং হবিগঞ্জ পৌর বিএনপি, সদর উপজেলা বিএনপি ও জেলা ছাত্রদল প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচি ঘোষণা করায় উভয় পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছিল।

জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবিগঞ্জ পৌর এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল, মাইকিং, শোভাযাত্রা এবং পাঁচ বা ততোধিক ব্যক্তির সমাগমের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে।

জনপ্রিয় সংবাদ

পিএইচপির নিরাপত্তা ত্রুটিতে ঝুঁকিতে দেশের পাঁচ শতাধিক ওয়েবসাইট

হবিগঞ্জে পালটাপালটি কর্মসূচি: পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করল প্রশাসন

প্রকাশিত হয়েছে: ০৫:৩৭:০২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬