লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হরমুজের বিকল্প রুট হিসেবে সিরিয়াকে দেখছে ফ্রান্স

উপসাগরীয় অঞ্চলের খনিজ তেল পরিবহনের জন্য হরমুজ প্রণালির বিকল্প রুট হিসেবে সিরিয়ার কথা বিবেচনা করছে ফ্রান্স। ফরাসি টেলিভিশন নেটওয়ার্ক ‘টিএফ১’-কে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারো এ তথ্য জানান।

পররাষ্ট্রমন্ত্রী বারো বলেন, হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে পাল্টাপাল্টি হামলার পর বিশ্ববাজারে জ্বালানির নির্ভরযোগ্য সরবরাহ নিশ্চিত করা জরুরি হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে বহুমুখী এনার্জি করিডোর বা বিকল্প রুট তৈরি করা ফ্রান্সের জন্য অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে। তিনি আরও বলেন, এই সংকট শুরু হওয়ার পর থেকে বিকল্প রুটগুলো প্রস্তুত রাখার জন্য ফ্রান্স নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, যাতে যেকোনো রুটে অবরোধ বা প্রতিবন্ধকতা তৈরি হলেও জ্বালানি সরবরাহে কোনো বিঘ্ন না ঘটে।

উল্লেখ্য যে, মাত্র কয়েকদিন আগেই ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সিরিয়া সফর করেছেন। ওই সফরে তিনি সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা-এর সরকারের সাথে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন।

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর কার্যালয়ের নতুন মহাপরিচালক আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ খান

হরমুজের বিকল্প রুট হিসেবে সিরিয়াকে দেখছে ফ্রান্স

প্রকাশিত হয়েছে: ০৩:০১:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬