লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৭:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রেকর্ড স্পর্শের পথে দেশের বাজারে স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিদ্ধান্ত অনুযায়ী, সোমবার (১৭ আগস্ট) থেকে নতুন নির্ধারিত দামেই মূল্যবান এই ধাতু বিক্রি হচ্ছে। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধি পাওয়ার পরিপ্রেক্ষিতে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এই সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে বাজুস।

এর আগে গত শনিবার (১৫ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বাজুস প্রতি ভরিতে ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করেছিল। নতুন দর অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৬ হাজার ১৬৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৪ হাজার ২০৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৫৮ হাজার ৬৩০ টাকায় বিক্রি হচ্ছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্য কার্যকর থাকবে।

বাজুস জানিয়েছে, স্বর্ণালঙ্কার কেনার ক্ষেত্রে সরকারের নির্ধারিত ভ্যাট বিক্রয়মূল্যের সাথেই অন্তর্ভুক্ত রয়েছে, তাই গ্রাহকদের কাছ থেকে আলাদা করে ভ্যাট নেওয়া যাবে না। তবে গহনার ডিজাইন অনুযায়ী নিয়ম অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। এছাড়া পুরনো স্বর্ণালঙ্কার পরিবর্তন বা বিক্রির ক্ষেত্রে আগের বাজুস নির্দেশিত নীতিমলাই বহাল রয়েছে।

উল্লেখ্য, গত ১৪ আগস্ট স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়েছিল, কিন্তু মাত্র একদিনের ব্যবধানেই আবার সমপরিমাণ দাম বাড়ানো হলো। চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে রেকর্ড ১০৪ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ৫২ বার বাড়ানো, ৫১ বার কমানো এবং ১ বার ভ্যাট সমন্বয় করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

রেকর্ড স্পর্শের পথে দেশের বাজারে স্বর্ণের দাম

প্রকাশিত হয়েছে: ০৪:৪৬:২১ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬