লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের বাজারে স্বর্ণের দাম কমালো বাজুস, ভরি এখন কত?

দেশের বাজারে টানা তিন দফা বৃদ্ধির পর স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম হ্রাস পাওয়ার পরিপ্রেক্ষিতে সংগঠনটি এই সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবার সকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন এই মূল্যতালিকা প্রকাশ করা হয় এবং আজ সকাল ১০টা থেকেই তা কার্যকর হয়েছে।

নতুন নির্ধারিত দর অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া অন্যান্য মানের স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে নিম্নরূপ: প্রতি ভরি ২১ ক্যারেটের স্বর্ণ ২ লাখ ২৪ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণ ১ লাখ ৯২ হাজার ৩৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৫৭ হাজার ১৭২ টাকা দরে বিক্রি হবে। বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সার্বিক বাজার পরিস্থিতি বিবেচনা করেই এই নতুন দাম কার্যকর করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

চরফ্যাশনে শিক্ষকের বকেয়া বিল ছাড়াতে ৪০ হাজার টাকা ঘুষ দাবির অভিযোগ

দেশের বাজারে স্বর্ণের দাম কমালো বাজুস, ভরি এখন কত?

প্রকাশিত হয়েছে: ০৫:৩৫:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬