লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:০৯ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

হাতিয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

নোয়াখালীর হাতিয়ায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে হেলাল উদ্দিন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২৩ আগস্ট) সকালে উপজেলার হরণী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আদর্শ গ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকাল ৮টার দিকে ওই স্কুলছাত্রীকে একটি ফার্মেসির পেছনে নিয়ে ধর্ষণের ঘটনাটি ঘটানো হয়। বিষয়টি স্থানীয়দের নজরে আসার পর তারা হেলাল উদ্দিনকে আটক করেন। পরবর্তীতে গ্রাম পুলিশের সহায়তায় হাতিয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হেলাল উদ্দিন আদর্শ গ্রাম এলাকার বাসিন্দা বেলায়েত খলিফার ছেলে।

স্থানীয়দের ভাষ্যমতে, হেলাল উদ্দিনের বিরুদ্ধে এর আগেও নানা অনিয়ম ও অপকর্মের অভিযোগ রয়েছে। কয়েকজন বাসিন্দা দাবি করেছেন, গত ৫ আগস্ট এক নারীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে স্থানীয় সালিশে তাকে ৫০টি বেত্রাঘাত ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল। তবে এসব অভিযোগের স্বতন্ত্র সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

রাজনৈতিক পরিচয় নিয়ে বিতর্ক রয়েছে হেলাল উদ্দিনের। স্থানীয়দের দাবি, তিনি অতীতে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং বন ও পরিবেশবিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। রাজনৈতিক পটপরিবর্তনের পর তাকে জামায়াতের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে দেখা গেছে। এ বিষয়ে হরণী ইউনিয়ন জামায়াতের আমির হাফেজ তারিফুল মাওলা বলেন, হেলাল উদ্দিনকে জামায়াতের কোনো পর্যায়ের কর্মী বা সদস্য করা হয়নি। রাজনৈতিক পরিবর্তনের পর নিরাপত্তার প্রয়োজনে অনেকে বিভিন্ন দলের কর্মসূচিতে অংশ নেওয়ার চেষ্টা করেছেন, হেলাল উদ্দিনও জামায়াতের কয়েকটি কর্মসূচিতে উপস্থিত ছিলেন মাত্র।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কবির হোসেন জানান, ধর্ষণের অভিযোগে হেলাল উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ভুক্তভোগীকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

জনপ্রিয় সংবাদ

ডার্ক ওয়েবে ৬০ লাখ বাংলাদেশির সিভি বিক্রির দাবি হ্যাকারদের

হাতিয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

প্রকাশিত হয়েছে: ০১:৩১:৪১ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬