লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৮:১৪ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চায়ের দোকানে এইচএসসি খাতা মূল্যায়ন, শিক্ষক আটক ও ৪০০ খাতা জব্দ

সিলেটে রাতের বেলা চায়ের দোকানে বসে উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন করছিলেন এক শিক্ষক। শনিবার রাত সাড়ে ১১টার দিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক-সংলগ্ন একটি চায়ের দোকানে এই ঘটনা ঘটে। শিক্ষা বোর্ডের কর্মকর্তারা খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে ওই শিক্ষককে হাতেনাতে আটক করেন এবং তাঁর কাছ থেকে ৪০০টি উত্তরপত্র জব্দ করেন।

আটক শিক্ষকের নাম ইকবাল হোসেন (সোহান), যিনি সিলেট মেট্রোসিটি উইমেন্স কলেজের প্রভাষক এবং সিলেট মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের একজন পরীক্ষক। তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, ঘটনার সময় ওই শিক্ষকের সঙ্গে তাঁর বন্ধু ও ব্যাচমেট আইরিন লিনজা (যিনি নিষিদ্ধ ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সহসভাপতি) সহ আরও দুজন উত্তরপত্র মূল্যায়নের কাজে সহায়তা করছিলেন। দোকানে এ সময় এক বস্তা খাতা ছিল। দোকানদার ফজলুল হক জানিয়েছেন, ওই পরীক্ষক ও তাঁর সহপাঠীরা নিয়মিত চা পান ও আড্ডা দেওয়ার জন্য তাঁর দোকানে আসতেন এবং শুক্রবার রাতেও তাঁরা একই কাজ করেছিলেন।

ঘটনার বিষয়ে সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক বিলকিস ইয়াসমিন বলেন, খবর পেয়ে তাঁরা ওই চায়ের দোকানে গিয়ে খাতা দেখা অবস্থায় অভিযুক্ত পরীক্ষককে ধরে ফেলেন। এ ঘটনায় ৪০০ খাতা জব্দ করা হয়েছে এবং অভিযুক্ত শিক্ষক বর্তমানে শিক্ষা বোর্ডের হেফাজতে রয়েছেন। তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল হাবিব জানান, শিক্ষা বোর্ডের কর্মকর্তারা ওই শিক্ষককে থানায় এনেছিলেন। থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করার পর তাঁকে আবার নিজেদের হেফাজতে নিয়ে গেছেন কর্মকর্তারা। অভিযুক্ত ইকবাল হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি সাড়া দেননি। অন্যদিকে, আইরিন লিনজা দাবি করেছেন যে তিনি ওই শিক্ষকের বন্ধু হিসেবে সেখানে উপস্থিত ছিলেন এবং খাতা দেখার সঙ্গে তাঁর কোনো সংশ্লিষ্টতা নেই।

জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য বন্ধে ভারতকে বাংলাদেশ সরকারের অনুরোধ

চায়ের দোকানে এইচএসসি খাতা মূল্যায়ন, শিক্ষক আটক ও ৪০০ খাতা জব্দ

প্রকাশিত হয়েছে: ১০:৩২:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬