লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বন্যা ও বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের প্রয়োজনে ফের পরীক্ষা নেওয়া হবে

দুর্যোগপূর্ণ আবহাওয়া ও বন্যার কারণে যেসব শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি, প্রয়োজনে তাদের জন্য পুনরায় পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে জাতীয় সংসদে দুটি সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আমাদের প্রত্যাশা তারা দ্রুত পড়ার টেবিলে ফিরে যাবে। তিনি আরও আশ্বস্ত করেন যে, প্রশাসনের কোনো ভুল সিদ্ধান্তের কারণে যদি কোনো শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, তবে তা পুষিয়ে দেওয়া হবে। বিশেষ করে পদার্থ বিজ্ঞানের ভুল প্রশ্নের ক্ষেত্রে শিক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

এর আগে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে পরীক্ষা নেওয়ার প্রতিবাদে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। মঙ্গলবার বেলা পৌনে ৩টার দিকে বকশীবাজারে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে এই বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। এছাড়া সকাল থেকেই দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা সড়ক অবরোধ ও সমাবেশ করেছেন। শিক্ষার্থীদের অভিযোগ, এইচএসসি পরীক্ষার পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে ভুল ছিল এবং অভিন্ন প্রশ্নপত্র অতীতের তুলনায় অনেক বেশি কঠিন করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

ঢাকা সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর

বন্যা ও বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের প্রয়োজনে ফের পরীক্ষা নেওয়া হবে

প্রকাশিত হয়েছে: ১২:০১:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬