লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০১:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

এইচএসসি পরীক্ষা: চট্টগ্রাম ছাড়া অন্য বোর্ডে যথাসময়েই পরীক্ষা অনুষ্ঠিত হবে

দেশের বিদ্যমান বিরূপ আবহাওয়ার মধ্যেও এইচএসসি ও সমমান পরীক্ষা পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। তবে বন্যা পরিস্থিতির কারণে ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম শিক্ষা বোর্ড ও চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলার পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে। সোমবার এক বিজ্ঞপ্তিতে কমিটি এ তথ্য জানায়।

কমিটির তথ্য অনুযায়ী, ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় দেশের সব শিক্ষা বোর্ডের অধীনে ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। অতিবৃষ্টি ও বন্যার ফলে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি পরীক্ষা কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অনেক পরীক্ষার্থীর পক্ষে নিরাপদে কেন্দ্রে পৌঁছানো সম্ভব হচ্ছে না। স্থানীয় জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মতামতের ভিত্তিতেই ওই বোর্ডের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, দেশের অন্যান্য শিক্ষা বোর্ডের অধিকাংশ কেন্দ্রই পরীক্ষা পরিচালনার জন্য উপযুক্ত রয়েছে। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিবেদনের ভিত্তিতেই অন্যান্য বোর্ডে পরীক্ষা যথাসময়ে নেয়ার সিদ্ধান্ত হয়েছে। সোমবার সকালে বিরূপ আবহাওয়ার কারণে কুমিল্লা সরকারি মহিলা কলেজসহ কয়েকটি কেন্দ্রে পরীক্ষার্থীদের যাতায়াতে কিছুটা ভোগান্তি হলেও স্থানীয় প্রশাসন ও অভিভাবকদের সহায়তায় শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিতে পেরেছে।

১২ লাখ ৭০ হাজারেরও বেশি পরীক্ষার্থীর ভর্তি ও সামগ্রিক শিক্ষা ক্যালেন্ডারের গুরুত্ব বিবেচনায় নিয়ে বারবার পরীক্ষা স্থগিত করা বাস্তবসম্মত নয় বলে জানিয়েছে সমন্বয় কমিটি। এছাড়া অভিন্ন প্রশ্নপত্র পদ্ধতির কারণে একটি বোর্ডের পরিস্থিতির জন্য সব বোর্ডের পরীক্ষা স্থগিত করা সম্ভব হচ্ছে না। তবে কোনো এলাকায় প্রাকৃতিক দুর্যোগের কারণে নিরাপত্তা বা পরীক্ষা গ্রহণে বড় ধরনের ঝুঁকি দেখা দিলে জেলা প্রশাসকরা পরিস্থিতি অনুযায়ী তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে পারবেন।

শিক্ষার্থী ও অভিভাবকদের শিক্ষা মন্ত্রণালয় ও বোর্ডের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়ে কমিটি বলেছে, বিরূপ আবহাওয়ার কথা মাথায় রেখে পরীক্ষার্থীদের হাতে পর্যাপ্ত সময় নিয়ে সতর্কতার সঙ্গে কেন্দ্রে রওনা হতে হবে। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করে সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করছে।

জনপ্রিয় সংবাদ

আঙুলের শব্দে আম্পায়ার বিভ্রান্ত, ইংল্যান্ডের ক্রিকেটে প্রতারণার নজির

এইচএসসি পরীক্ষা: চট্টগ্রাম ছাড়া অন্য বোর্ডে যথাসময়েই পরীক্ষা অনুষ্ঠিত হবে

প্রকাশিত হয়েছে: ০৩:৩১:৪২ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬