লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০২:৫৯ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত, জানালেন রণধীর জয়সওয়াল

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যে প্রত্যর্পণের অনুরোধ জানানো হয়েছে, তা বর্তমানে পরীক্ষা-নিরীক্ষা করছে ভারত। শুক্রবার (১৭ জুলাই) নয়াদিল্লিতে আয়োজিত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের (এমইএ) নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল প্রত্যর্পণের অনুরোধ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, হ্যাঁ, আমরা প্রত্যর্পণের একটি অনুরোধ পেয়েছি এবং সেটি বর্তমানে পর্যালোচনার অধীনে রয়েছে। তিনি আরও বলেন, প্রত্যর্পণ-সংক্রান্ত বিদ্যমান আইনি বিধান এবং বিচারিক প্রক্রিয়া অনুসরণ করেই এই অনুরোধটি যথাযথভাবে বিবেচনা করা হবে।

এদিকে, সংবাদ ব্রিফিংয়ে অন্য এক সাংবাদিকের পক্ষ থেকে জানতে চাওয়া হয়, সংসদ নির্বাচনের আগে সংঘটিত একটি রাজনৈতিক হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত ও বর্তমানে ভারতীয় কর্তৃপক্ষের হেফাজতে থাকা এক ব্যক্তিকে নিয়ে বাংলাদেশ থেকে কোনো প্রত্যর্পণ অনুরোধ পাওয়া গেছে কি না। এর জবাবে জয়সওয়াল জানান, বিষয়টি তিনি তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারছেন না এবং এ বিষয়ে যাচাই-বাছাইয়ের প্রয়োজন রয়েছে।

তবে কোনো নির্দিষ্ট মামলার প্রসঙ্গ এড়িয়ে গিয়ে রণধীর জয়সওয়াল পুনরায় জোর দিয়ে বলেন, ভারতের কাছে আসা যেকোনো প্রত্যর্পণ অনুরোধই সংশ্লিষ্ট দেশের আইনি বিধান ও বিচারিক প্রক্রিয়া মেনেই পরীক্ষা করে দেখা হয়।

জনপ্রিয় সংবাদ

চৌগাছা কাঁচাবাজারে প্রস্তাবিত মসজিদের স্থান পরিবর্তনের দাবি ব্যবসায়ীদের

শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত, জানালেন রণধীর জয়সওয়াল

প্রকাশিত হয়েছে: ০৪:০১:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬