লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৪:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের খার্গ দ্বীপে হামলা হলে মার্কিন সেনার ফেরার পথ বন্ধ

ইরানের খার্গ দ্বীপে হামলা চালানোর বিষয়ে ট্রাম্পের হুমকির কড়া জবাব দিয়েছে তেহরান। ইরানের সংসদীয় পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তা কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজায়ি মার্কিন সামরিক বাহিনীকে উদ্দেশ্য করে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন যে, কোনো মার্কিন সেনাই সেখান থেকে জীবিত ফিরে যেতে পারবে না।

তুরস্কের আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো শীর্ষ সম্মেলনে ট্রাম্প ইরানের খার্গ দ্বীপে আগ্রাসন চালানোর হুমকি দেওয়ার পর রেজায়ি নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে এই প্রতিক্রিয়া জানান। মার্কিন বাহিনীকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে এই ইরানি মুখপাত্র আরও বলেন, “এসো, আমরা তোমাদের জন্যই অপেক্ষা করছি।”

সাম্প্রতিক সময়ে ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে উত্তেজনা চরম আকার ধারণ করেছে। বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই আগ্রাসী মন্তব্যের পর ইরানের পক্ষ থেকে আসা এমন কঠোর প্রতিক্রিয়া দুই দেশের মধ্যকার চলমান বিরোধকে আরও উস্কে দিতে পারে।

জনপ্রিয় সংবাদ

ঢাকা সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর

ইরানের খার্গ দ্বীপে হামলা হলে মার্কিন সেনার ফেরার পথ বন্ধ

প্রকাশিত হয়েছে: ০৫:৪৫:০৮ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬