লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৬:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘যুব সমাজ ফাঁসির রশি নিয়ে প্রস্তুত’, শেখ হাসিনাকে জামায়াত আমিরের হুঁশিয়ারি

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, দেশ ছেড়ে পালানোর পর শেখ হাসিনা বারবার ‘এই আসলাম’ বললেও ইতিমধ্যে ১৩ বার ব্যর্থ হয়েছেন। জামায়াত আমির বলেন, "আপনি আসুন; যুব সমাজ অধীর আগ্রহে অপেক্ষা করছে। তারা আপনার জন্য ফাঁসির রশি নিয়ে প্রস্তুত।"

বৃহস্পতিবার (২৩ জুলাই) রাজধানীর মিরপুর-১০ নম্বরে ঢাকা মহানগর জামায়াত আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এসব কথা বলেন। জামায়াত আমিরের নির্বাচনী এলাকায় গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচারের দাবিতে এই জনসভার আয়োজন করা হয়।

জুলাই গণহত্যার বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান জামায়াত আমির। তিনি উল্লেখ করেন, বর্তমান সরকার ও সংসদ মূলত জুলাই বিপ্লবেরই ফসল। তাই সরকারকে এই বিপ্লবের প্রতি কৃতজ্ঞ থাকতে হবে। একই সঙ্গে জুলাই বিপ্লবের যোদ্ধাদের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মানে ভূষিত করার দাবি জানান তিনি। আহত ও পঙ্গুত্ববরণকারী যোদ্ধাদের সুচিকিৎসা এবং সম্মানজনক পুনর্বাসনের ওপর জোর দিয়ে তিনি বলেন, জুলাই যোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের স্মরণে মিরপুরসহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও সড়কের নামকরণ করার প্রস্তাব দেন তিনি।

সরকারের বিভিন্ন সিদ্ধান্তের সমালোচনা করে ডা. শফিকুর রহমান বলেন, সাবেক প্রধানমন্ত্রী নিজেই গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছিলেন। অথচ এখন বর্তমান সরকার সেই গণভোটের রায়কে অবৈধ ঘোষণা করছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি গণভোট অবৈধ হয়, তবে এই সরকার ও সংসদও অবৈধ হয়ে যাবে। দেশে তখন কোনো বৈধ সরকার থাকবে না। তাই টালবাহানা বন্ধ করে অবিলম্বে ‘জুলাই সনদ’ বাস্তবায়নের জন্য সরকারের প্রতি দাবি জানান তিনি।

বিগত নির্বাচনের স্মৃতি চারণ করে বিরোধীদলীয় নেতা বলেন, ২০২৪ সালের ৭ জানুয়ারির নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ আগামী ৫ বছরের জন্য ক্ষমতা বুকিং করে নিয়েছিল। এর ফলে দেশের মানুষের মধ্যে এক ধরনের গভীর হতাশা তৈরি হয়েছিল। তবে মহান আল্লাহ তাঁর রহমত থেকে মানুষকে হতাশ হতে নিষেধ করেছেন। আর এরই ধারাবাহিকতায় জুলাই মাসের আন্দোলন দেশ ও জাতির জন্য মুক্তির পয়গাম নিয়ে আসে।

ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমানের সঞ্চালনায় এই সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম আরমান, ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য কর্নেল (অব.) আব্দুল বাতেন এবং সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।

জনপ্রিয় সংবাদ

ঢাকা সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর

‘যুব সমাজ ফাঁসির রশি নিয়ে প্রস্তুত’, শেখ হাসিনাকে জামায়াত আমিরের হুঁশিয়ারি

প্রকাশিত হয়েছে: ১২:০৬:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬