লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপে গোলকিপার ম্যাট ফ্রিজের ভুলে কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে যুক্তরাষ্ট্র

চলতি বিশ্বকাপে যখন গোলকিপাররা একের পর এক অতিমানবীয় সেভ করে নিজেদের বীরত্ব প্রমাণ করছেন, ঠিক তখনই এক বিপরীত চিত্রের সাক্ষী হলো ফুটবলবিশ্ব। বিশ্বকাপের শেষ ষোলোর নকআউট পর্বে যুক্তরাষ্ট্রের গোলকিপার ম্যাট ফ্রিজের একটি মারাত্মক ভুল স্তব্ধ করে দিয়েছে সিয়াটলকে। এই ভুলের খেসারত দিয়ে বেলজিয়ামের কাছে ৪-১ গোলের বড় ব্যবধানে হেরে আসর থেকে বিদায় নিতে হয়েছে যুক্তরাষ্ট্রকে।

ম্যাচের ৫৭ মিনিটে যুক্তরাষ্ট্র ২-১ ব্যবধানে পিছিয়ে থাকা অবস্থায় সমতায় ফেরার লড়াইয়ে ছিল। তখন বেলজিয়ামের বাঁ প্রান্ত থেকে উড়ে আসা বল রুখতে ডি-বক্সের বাইরে বেরিয়ে আসেন ফ্রিজ। প্রাথমিকভাবে বুক দিয়ে বলের গতি নিয়ন্ত্রণ করলেও, এরপরই ঘটে বিপত্তি। বাঁ পায়ে বল ক্লিয়ার করতে গিয়ে তার পা মাটিতে আটকে যায়, যা তাকে এক বিব্রতকর পরিস্থিতিতে ফেলে। শেষ পর্যন্ত সতীর্থকে পাস দিতে গিয়ে তিনি বল তুলে দেন বেলজিয়াম ফরোয়ার্ড চার্লস ডি কেটেলারার পায়ে। সেখান থেকে বল পান মিডফিল্ডার হান্স ফানাকান, যিনি ফাঁকা পোস্টে প্রায় ৩০ গজ দূর থেকে শট নিয়ে গোল করেন। ডিফেন্ডার টিম রিমের প্রাণপণ চেষ্টা সত্ত্বেও বল জালে জড়ায়।

ইংল্যান্ডের সাবেক ডিফেন্ডার ম্যাট আপসন ফ্রিজের এই মুহূর্তটিকে কোনো সাধারণ ভুল নয়, বরং এক নিখাদ ‘হরর শো’ হিসেবে বর্ণনা করেছেন। ফ্রিজ আসলে কী ভাবছিলেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। ম্যাচ শেষে ইয়াহু স্পোর্টসের স্টিভেন গফকে দেওয়া সাক্ষাৎকারে ২৭ বছর বয়সি এই গোলকিপার নিজের দায় স্বীকার করে বলেন, ‘তৃতীয় গোলের ক্ষেত্রে ভুল সিদ্ধান্তের জন্য আমি হতাশ। কেটেলারার নৈকট্য দেখে আমার মনে হয়েছিল সে হয়তো আমাকে লাথি মারবে, তাই নিজেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করি।’

শারীরিক আঘাত পাওয়ার ভয় তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে অসার করে দিয়েছিল বলে মনে করা হচ্ছে। ফানাকানের এই গোলের পর ম্যাচ পুরোপুরি বেলজিয়ামের নিয়ন্ত্রণে চলে যায় এবং রোমেলু লুকাকুর গোল যুক্তরাষ্ট্রের বিদায় নিশ্চিত করে। মাঠের মধ্যে মাথায় হাত দিয়ে ফ্রিজের দাঁড়িয়ে থাকার দৃশ্যটি মার্কিন ফুটবলের ইতিহাসে এক চরম আক্ষেপের ছবি হয়ে থাকবে।

জনপ্রিয় সংবাদ

চীনের প্রভাব রুখতে ট্রাম্প প্রশাসনের নতুন কোটি ডলারের কর্মসূচি

বিশ্বকাপে গোলকিপার ম্যাট ফ্রিজের ভুলে কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে যুক্তরাষ্ট্র

প্রকাশিত হয়েছে: ০২:০১:৩০ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬