লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮২৮

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেওয়া এক বার্তায় এই তথ্য জানানো হয়েছে। এই হিসাব সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সময়ের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮২৮ জনে। এর মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ৯৫ জনের মৃত্যু হয়েছে এবং হামের উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছে ৭৩৩ জন। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চট্টগ্রাম বিভাগে দুইজন এবং রাজশাহী বিভাগে একজনের মৃত্যু হয়েছে।

সংক্রমণের হার প্রসঙ্গে অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১০৫ জনের নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট নিশ্চিত আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ৬৬০ জনে পৌঁছেছে। এছাড়া একই সময়ে ৭৯৯ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে, যা নিয়ে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ২৫ হাজার ৫৪৪ জনে।

জনপ্রিয় সংবাদ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক মানদণ্ড নিয়ে উদ্বেগ এইচআরডব্লিউর

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮২৮

প্রকাশিত হয়েছে: ০১:১৯:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬