লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু

দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে শুক্রবার (২৩ অক্টোবর ২০২৬) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ১৩৫ জন শিশু আক্রান্ত হয়েছে। একই সময়ে এই রোগে আক্রান্ত হয়ে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ২৫ শিশুর শরীরে পরীক্ষার মাধ্যমে হাম শনাক্ত হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১১০ জন শিশু চিকিৎসা গ্রহণ করেছে।

চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ১০৩ জন শিশু মারা গেছে। একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে আক্রান্ত হয়ে আরও ১০৪ জন শিশুর মৃত্যু হয়েছে।

দেশে এখন পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ২ লাখ ১৮ হাজার ৮৭০ জন। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হাম রোগী পাওয়া গেছে ২৩ হাজার ২৭৩ জন। হামে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মোট ১ লাখ ৯৪ হাজার ৬৩৩ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে চিকিৎসা শেষে ১ লাখ ৮৬ হাজার ৭৯৮ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।

জনপ্রিয় সংবাদ

কালাইয়ে যৌথ অভিযানে মাদকসহ আটক ৪

হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু

প্রকাশিত হয়েছে: ১১:০২:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬