লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০২:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনা দেশে ফিরলে কেবল ফাঁসির রায় কার্যকর হবে: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, শেখ হাসিনা যদি দেশে ফেরেন, তবে তা কেবল তার বিরুদ্ধে থাকা ফাঁসির রায় কার্যকর করার জন্যই হবে। শুক্রবার রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) ভবনে বিশ্ব ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, ‘আজকে একটি ইন্টারভিউয়ে আমরা দেখেছি যে ডিসেম্বরে কেউ একজন দেশে ফেরার পরিকল্পনা করছেন। দেশ ইতিমধ্যে ১৬ বছরের ধ্বংসযজ্ঞের শিকার হয়েছে। এখন আমরাও চাই তিনি দেশে ফিরুন, তবে তা ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্য।’

শেখ হাসিনার দেশে ফেরা ও বিচারের রায় কার্যকর প্রসঙ্গে নাহিদ ইসলাম আরও বলেন, ‘তিনি কীভাবে আসবেন, কাদের সঙ্গে আসবেন বা আত্মসমর্পণ করবেন কি না—তা শেখ হাসিনা ঠিক করবেন না। এটি ঠিক করতে হবে বাংলাদেশ সরকারকে। সরকার দিল্লির সঙ্গে কথা বলবে এবং কখন, কীভাবে তাকে এনে বিচারের রায় কার্যকর করা হবে, তা সরকারই নির্ধারণ করবে। তাকে সব প্রস্তুতি নিয়েই দেশে আনতে হবে।’

বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, ‘আমি মনে করি, শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় কার্যকর করা দেশের স্থিতিশীলতার জন্য একটি বড় উদ্যোগ হবে। সরকারের উচিত দ্রুত এই রায় কার্যকর করা। এছাড়া অন্য কোনো পরিকল্পনা কেউ ভাবলে তা কারও জন্যই ভালো হবে না।’

আওয়ামী লীগকে দলগতভাবে বিচারের আওতায় আনার বিষয়েও কথা বলেন নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘সরকার আওয়ামী লীগকে দলগতভাবে বিচারের আওতায় নেওয়ার কথা ভাবছে, যা আমরা সঠিক রাস্তা বলে মনে করি। শেখ হাসিনার রায় ইতিমধ্যে হয়ে গেছে, এখন তা কার্যকর করতে হবে।’

জুলাই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের প্রস্তুতির কথা উল্লেখ করে তিনি বলেন, ‘যারা গণ-অভ্যুত্থানে অংশ নিয়েছিল, তারা রাজনৈতিকভাবে যেকোনো পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত আছে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অর্থনীতি রক্ষায় আমরা যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত।’

জনপ্রিয় সংবাদ

ইউরোপের দাবানলে নতুন আতঙ্ক ‘ফায়ার ক্লাউড’, সতর্ক করলেন বিজ্ঞানীরা

শেখ হাসিনা দেশে ফিরলে কেবল ফাঁসির রায় কার্যকর হবে: নাহিদ ইসলাম

প্রকাশিত হয়েছে: ০২:৩১:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬