লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৬:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাজ্যের ক্ল্যাকটন উপনির্বাচনে বড় ব্যবধানে জয়ী নাইজেল ফারাজ

যুক্তরাজ্যের কট্টর ডানপন্থি নেতা নাইজেল ফারাজ ক্ল্যাকটনে অনুষ্ঠিত উপনির্বাচনে জয়লাভ করেছেন। প্রত্যাশা অনুযায়ীই তিনি তার প্রতিদ্বন্দ্বী কাউন্ট বিনফেসকে বড় ব্যবধানে পরাজিত করেছেন। নির্বাচনের চূড়ান্ত ফলাফলে ফারাজ পেয়েছেন ২২ হাজার ২৩৯ ভোট। অন্যদিকে, দ্বিতীয় অবস্থানে থাকা কাউন্ট বিনফেস পেয়েছেন ৯ হাজার ৪৫৫ ভোট, যা তার প্রত্যাশার তুলনায় বেশ ভালো ফল হিসেবেই দেখা হচ্ছে।

ভোট গণনা শেষ হওয়ার আগেই শুক্রবার সমর্থকদের সামনে নাইজেল ফারাজ নিজেকে বিজয়ী হিসেবে ঘোষণা করেন। তবে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণার সময় তিনি উপস্থিত ছিলেন না। ক্ল্যাকটন লেজার সেন্টারে ভোট গণনা সম্পন্ন হয়। ফলাফল ঘোষণার মঞ্চে অন্যান্য প্রার্থীদের একে অপরকে অভিনন্দন জানাতে ও উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়, যদিও তাদের অনেকের প্রাপ্ত ভোট ছিল ১০০টিরও কম।

ফারাজের এই জয় অনেকটা প্রত্যাশিতই ছিল, কারণ তিনি আগে থেকেই এই নির্বাচনি এলাকার এমপি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এছাড়া এবার দেশের প্রধান কোনো রাজনৈতিক দল এই আসনে প্রার্থী দেয়নি। ফারাজ ও কাউন্ট বিনফেস—উভয়ই অন্যান্য স্বতন্ত্র ও প্রান্তিক রাজনৈতিক দলের প্রার্থীদের পেছনে ফেলেছেন।

বৃহস্পতিবার অনুষ্ঠিত এই নির্বাচনে ভোট পড়ার হার ছিল ৪৪ শতাংশ। ২০২৪ সালের সাধারণ নির্বাচনে এই আসনে ভোটার উপস্থিতির হার ছিল ৫৯ শতাংশ। তবে উপনির্বাচনের ক্ষেত্রে এবারের ভোটার উপস্থিতিকে অস্বাভাবিক কিছু হিসেবে দেখছেন না সংশ্লিষ্টরা। শুক্রবার স্থানীয় সময় সকাল ৬টার কিছু পর ভোটের ফলাফল ঘোষণা করা হয়। এর আগে কর্মকর্তারা জানিয়েছিলেন, ব্যালট পেপার দীর্ঘ হওয়ার কারণে ভোট গণনায় স্বাভাবিক সময়ের চেয়ে বেশি সময় লাগতে পারে।

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৬, ১৬: ৪৮আপডেট : ১৪ আগস্ট ২০২৬, ১৬: ৫৮

জনপ্রিয় সংবাদ

যান্ত্রিক ত্রুটিতে ফের বন্ধ বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিট

যুক্তরাজ্যের ক্ল্যাকটন উপনির্বাচনে বড় ব্যবধানে জয়ী নাইজেল ফারাজ

প্রকাশিত হয়েছে: ১১:১৭:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬