লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

তেহরানে ওমানের পররাষ্ট্রমন্ত্রী: গুরুত্ব পাচ্ছে হরমুজ প্রণালির নিরাপত্তা

দ্বিপক্ষীয় ও আঞ্চলিক বিভিন্ন বিষয়ে আলোচনার পাশাপাশি হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়ে আলোচনার উদ্দেশ্যে মঙ্গলবার তেহরান সফরে যাচ্ছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ বদর আল-বুসাইদি। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, তেহরানে পৌঁছানোর পর ওমানের পররাষ্ট্রমন্ত্রী তার ইরানি সমকক্ষ সাইয়েদ আব্বাস আরাগচির সঙ্গে বৈঠক করবেন। দুই দেশের চলমান নিয়মিত রাজনৈতিক সংলাপের অংশ হিসেবেই এই সফর অনুষ্ঠিত হচ্ছে। বাঘাইয়ের মতে, এই আলোচনার মূল লক্ষ্য হলো ইরান ও ওমানের মধ্যকার দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার করা এবং নিয়মিত রাজনৈতিক পরামর্শ অব্যাহত রাখা।

হরমুজ প্রণালির তীরবর্তী দেশ হিসেবে এই সমুদ্রপথের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় উভয় দেশেরই বিশেষ দায়িত্ব রয়েছে। বাঘাই আরও বলেন, এই গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথের নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা জোরদারে সহায়তা করাও এই সফরের অন্যতম লক্ষ্য। সাম্প্রতিক সময়ে হরমুজ প্রণালিকে ঘিরে ভূ-রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় দুই দেশের উচ্চপর্যায়ের এই আলোচনাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।

জনপ্রিয় সংবাদ

বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী, খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের

তেহরানে ওমানের পররাষ্ট্রমন্ত্রী: গুরুত্ব পাচ্ছে হরমুজ প্রণালির নিরাপত্তা

প্রকাশিত হয়েছে: ০৫:০৩:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬