লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবের পাশে পাকিস্তান, জানালেন খাজা আসিফ

সৌদি আরবে হুতি বিদ্রোহীদের সাম্প্রতিক ড্রোন হামলার চেষ্টা নতুন করে নিরাপত্তা উদ্বেগ তৈরি করেছে। এই পরিস্থিতিতে পবিত্র নগরী মক্কার সুরক্ষায় 'মক্কা প্রতিরক্ষা জোট'-এর নিয়ম অনুযায়ী পাকিস্তান ও তুরস্কের প্রতিক্রিয়া গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। চুক্তি অনুযায়ী, জোটের কোনো একটি দেশ আক্রান্ত হলে তা অন্য দেশগুলোর ওপর হামলা হিসেবে গণ্য হয়। এই প্রেক্ষিতে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বুধবার জিও নিউজের 'আজ শাহজেব খানজাদা কে সাথ' অনুষ্ঠানে নিজের অবস্থান পরিষ্কার করেছেন।

খাজা আসিফ বলেন, পবিত্র নগরী মক্কার কাছে ড্রোন হামলার চেষ্টার পর পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে এখন মক্কা চুক্তি বাস্তবায়নের সময় এসেছে। তিনি স্পষ্ট করে বলেন, পাকিস্তান এই চুক্তির আওতায় রয়েছে এবং তারা তাদের দায়িত্ব পালন করবে। তবে চুক্তির বিস্তারিত বিষয় নিয়ে প্রকাশ্যে কিছু বলা সম্ভব নয় বলে তিনি উল্লেখ করেন। তিনি আরও বলেন, পবিত্র স্থানগুলো রক্ষার জন্য কোনো চুক্তির প্রয়োজন নেই, এটি মুসলিম হিসেবে পাকিস্তানের পবিত্র দায়িত্ব।

এর আগে সৌদি আরব কর্তৃপক্ষ জানায় যে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মক্কার দক্ষিণে একটি হুতি ড্রোন শনাক্ত করে তা ভূপাতিত করেছে। নিষিদ্ধ আকাশসীমায় প্রবেশের আগেই ড্রোনটি ধ্বংস করা হয়। সৌদি নেতৃত্বাধীন ইয়েমেনের সামরিক জোটের মুখপাত্র জানান, এটি ছিল মক্কাকে লক্ষ্য করে হুতিদের দ্বিতীয় হামলার চেষ্টা। তবে হুতি মুখপাত্র ইয়াহিয়া সারি পবিত্র নগরীতে হামলার অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, তাদের অভিযান মূলত সৌদি আরবের সামরিক ঘাঁটি ও তেল স্থাপনাকে লক্ষ্য করে পরিচালিত হয়, যেগুলো পবিত্র স্থানগুলো থেকে অনেক দূরে।

এদিকে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সৌদি আরবের প্রতিরক্ষার প্রতি ইসলামাবাদের পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। তিনি মক্কার পবিত্র স্থানের বিরুদ্ধে ড্রোন হামলার চেষ্টাকে 'জঘন্য ও ন্যক্কারজনক' হিসেবে অভিহিত করে রিয়াদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।

জনপ্রিয় সংবাদ

চাটুকার গণমাধ্যম সমাজ ও রাষ্ট্রের জন্য কল্যাণকর নয়

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবের পাশে পাকিস্তান, জানালেন খাজা আসিফ

প্রকাশিত হয়েছে: ০৪:০০:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬