লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৬:০৩ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দুই দশকের অচলাবস্থা কাটিয়ে ফিলিস্তিনে নির্বাচনের ঘোষণা

দীর্ঘ ২০ বছর পর ফিলিস্তিনে সাধারণ বা আইনসভা নির্বাচনের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। স্থানীয় সময় বৃহস্পতিবার (৯ জুলাই) এক প্রেসিডেন্সিয়াল ডিক্রি জারির মাধ্যমে আগামী ২৮ নভেম্বর নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে। এই নির্বাচনের আওতায় অবরুদ্ধ গাজা উপত্যকা, অধিকৃত পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমে একযোগে ভোটগ্রহণের পরিকল্পনা রয়েছে। নির্বাচন অনুষ্ঠিত হলে এটি হবে ২০০৬ সালের পর ফিলিস্তিনিদের প্রথম সাধারণ নির্বাচন।

ফিলিস্তিনে সর্বশেষ আইনসভা নির্বাচন হয়েছিল ২০০৬ সালে। সেই নির্বাচনে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের দল ফাতাহকে পরাজিত করে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিল হামাস। এরপরই দুই দলের মধ্যে রাজনৈতিক দ্বন্দ্ব চরম আকার ধারণ করে। পরিস্থিতির এক পর্যায়ে ২০০৭ সালে সংঘাতের পর হামাস গাজা উপত্যকার নিয়ন্ত্রণ গ্রহণ করে। সেই সময় থেকে পশ্চিম তীর ফাতাহ-নিয়ন্ত্রিত ফিলিস্তিনি কর্তৃপক্ষের অধীনে এবং গাজা হামাসের নিয়ন্ত্রণে রয়েছে।

তবে বিশ্লেষকরা বলছেন, নির্ধারিত সময়ে এই নির্বাচন আয়োজন করা বেশ বড় একটি চ্যালেঞ্জ হতে পারে। এর পেছনে তারা বর্তমান যুদ্ধ পরিস্থিতি, ফাতাহ ও হামাসের মধ্যকার দীর্ঘস্থায়ী রাজনৈতিক বিভাজন এবং পূর্ব জেরুজালেমে ভোট আয়োজনের ক্ষেত্রে ইসরায়েলের কঠোর অবস্থানের কথা উল্লেখ করেছেন।

জনপ্রিয় সংবাদ

মিঠামইনে বিয়ের বহরে অটোরিকশাচালকদের হামলা, পুলিশসহ আহত ১৫

দুই দশকের অচলাবস্থা কাটিয়ে ফিলিস্তিনে নির্বাচনের ঘোষণা

প্রকাশিত হয়েছে: ০১:৩০:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬