লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৭:২৭ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের জন্য দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

দেশের চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের জন্য দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে নাগরিক ভোগান্তি লাঘবে আশ্বস্ত করে তিনি জানিয়েছেন, আগামী কয়েক দিনের মধ্যেই এই সমস্যার সমাধান হয়ে যাবে।

শনিবার (১৫ আগস্ট) রাজধানীর মহাখালী কড়াইল টিঅ্যান্ডটি মাঠে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটিতে দরিদ্রদের মাঝে অনুদান বিতরণ করা হয়।

প্রধানমন্ত্রী অভিযোগ করে বলেন, কিছু রাজনৈতিক দল হঠকারিতার আশ্রয় নিয়ে বিদ্যুৎ খাতকে কেন্দ্র করে দেশে অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। তবে সরকার গ্যাসের সমস্যা সমাধানে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে কারিগরি ত্রুটিগুলো কমিয়ে আনা হয়েছে এবং খুব দ্রুতই দেশের মানুষ বিদ্যুৎ সংকট থেকে মুক্তি পাবে।

এ সময় বিরোধী দলের তীব্র সমালোচনা করে প্রধানমন্ত্রী তাদের উদ্দেশে বলেন, এসব সমস্যা সমাধানের কোনো পথ জানা থাকলে আগামী তিন মাসের মধ্যে তার একটি পরিকল্পনা আমাদের দিন। তিনি জোর দিয়ে বলেন, দেশে প্রকৃত গণতন্ত্র বজায় থাকলে জবাবদিহি নিশ্চিত হয়, আর তখনই কেবল দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব।

অনুষ্ঠানে ভবিষ্যৎ সরকারি পরিকল্পনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, আগামী এক মাসের মধ্যে স্কুল শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণের কার্যক্রম শুরু হবে। এছাড়া দেশের উপজেলা পর্যায়ের সব ৫০ শয্যার হাসপাতালকে ১০০ শয্যার হাসপাতালে উন্নীত করার ঘোষণা দেন তিনি।

জনপ্রিয় সংবাদ

মজুরি বৃদ্ধির দাবিতে আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ২৫ কারখানায় ছুটি

চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের জন্য দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত হয়েছে: ০২:০৬:১০ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬