লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৪:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাঙামাটিতে বৈরী আবহাওয়ায় সব প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ

প্রাকৃতিক দুর্যোগ ও ভারী বর্ষণের কারণে রাঙামাটি জেলার সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃহস্পতিবার (৯ জুলাই) শ্রেণি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার (৮ জুলাই) জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. কফিল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানান, ভারী বৃষ্টিপাতের ফলে বিভিন্ন এলাকায় পাহাড় ধসের আশঙ্কা দেখা দিয়েছে এবং নদী পথে পাহাড়ি ঢল নেমেছে। এমন পরিস্থিতিতে কোমলমতি শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। তাই শিশুদের নিরাপত্তার কথা বিবেচনা করে বৃহস্পতিবার সব প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ রাখা হবে। তবে বিদ্যালয়গুলোর অফিস খোলা থাকবে বলে তিনি জানিয়েছেন।

এর আগে বুধবার (৮ জুলাই) সব ধরনের কার্যক্রম বন্ধ থাকলেও বৃহস্পতিবার শুধুমাত্র পাঠদান বন্ধ থাকবে। আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, বুধবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাঙামাটিতে ৮৮ দশমিক ১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

ব্রাজিলের জার্সিতে আর দেখা যাবে না নেইমারকে

রাঙামাটিতে বৈরী আবহাওয়ায় সব প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ

প্রকাশিত হয়েছে: ০৩:৩০:৫৮ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬