লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৩:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাঙামাটিতে মাদকাসক্ত ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগে বাবা-মা আটক

রাঙামাটি শহরের আসামবস্তি এলাকায় পারিবারিক কলহের জেরে মাদকাসক্ত ছেলেকে দা দিয়ে কুপিয়ে হত্যার মর্মান্তিক ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে আসামবস্তি এলাকায় সিরাজ সওদাগরের ভাড়া বাসায় এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে।

নিহত যুবকের নাম সাকিবুল ইসলাম (২৫)। তিনি অটোরিকশাচালক রফিকুল ইসলাম ও গৃহবধূ রাখাই ইসলামের বড় ছেলে। পারিবারিক বিবাদের জের ধরেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে অভিযোগ রয়েছে।

ঘটনার খবর পাওয়ার পরপরই রাঙামাটি কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ এই ঘটনায় নিহতের বাবা ও মাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে গেছে। স্থানীয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ঘটনায় আইনি মামলার কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে।

জনপ্রিয় সংবাদ

পর্তুগালের অনূর্ধ্ব-১৭ দলে ডাক পেলেন ক্রিশ্চিয়ানো রোনালদো জুনিয়র

রাঙামাটিতে মাদকাসক্ত ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগে বাবা-মা আটক

প্রকাশিত হয়েছে: ০৫:৩২:০১ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬