লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৩:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

খাল খননের নামে লুটপাট চলছে, অভিযোগ সারজিস আলমের

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চল মুখ্য সংগঠক সারজিস আলম অভিযোগ করেছেন যে, খাল খননের নামে বর্তমানে বালু, মাটি ও পাথর চুরিসহ ব্যাপক লুটপাট চালানো হচ্ছে। বৃহস্পতিবার রাত ১১টায় রংপুরের পালিচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এনসিপির পদযাত্রা পরবর্তী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সারজিস আলম বলেন, তিনি শুনেছেন খাল খননের তালিকায় জ্বিন-ভূত থেকে শুরু করে ফেরেশতা ও দেবতাদের নাম পর্যন্ত অন্তর্ভুক্ত করা হচ্ছে। এছাড়া শ্রমিকের নামেও টাকা আত্মসাৎ করা হচ্ছে বলে তিনি দাবি করেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ না করলে পরিস্থিতি আরও খারাপ হবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্দেশ্যে সারজিস আলম বলেন, খাল খননের কার্ড যেন শুধুমাত্র ধানের শীষের ভোটারদের জন্য সীমাবদ্ধ না থাকে। যদি রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা ও জনগণের ট্যাক্সের টাকায় পরিচালিত প্রকল্পগুলোতে বৈষম্য করা হয়, তবে আগামী দিনে বাংলাদেশে ধানের শীষের রাজনীতির প্রাসঙ্গিকতা থাকবে না বলে তিনি মন্তব্য করেন।

রংপুর সদর উপজেলা এনসিপির আহ্বায়ক কৃষ্ণ রঞ্জন বর্মণের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে আরও বক্তব্য রাখেন এনসিপির মুখ্য সমন্বয়কারী নাসির উদ্দিন পাটোয়ারী, জেলা আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন, মহানগর সদস্যসচিব আব্দুল মালেক, সিনিয়র যুগ্ম সদস্য সচিব আলমগীর নয়ন, জেলা যুবশক্তির আহ্বায়ক রাকিবুল তৌফিক, জেলা ছাত্রশক্তির আহ্বায়ক তাসিন এবং মহানগর আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতিসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। এর আগে তারা পদযাত্রা করে সমাবেশে যোগ দেন এবং কৃষ্ণ রঞ্জন বর্মনকে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা করেন।

প্রকাশ : ১৭ জুলাই ২০২৬, ০৮: ৪১আপডেট : ১৭ জুলাই ২০২৬, ০৮: ৪২

জনপ্রিয় সংবাদ

ঢাকায় তিন দিনের সফরে মার্কিন বিশেষ দূত সার্জিও গর

খাল খননের নামে লুটপাট চলছে, অভিযোগ সারজিস আলমের

প্রকাশিত হয়েছে: ০২:৪৫:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬