লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলার মাটিতে শেখ হাসিনার সমাধি হবে না : সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, শেখ হাসিনার সমাধি এই বাংলার মাটিতে জায়গা হবে না। বুধবার (২৬ আগস্ট) বিকালে রাঙামাটির স্থানীয় একটি রেস্তোরাঁয় আয়োজিত জাতীয় নাগরিক পার্টির জেলা সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

সারজিস আলম বর্তমান পার্বত্য পরিস্থিতি নিয়ে সমালোচনা করে বলেন, সম্প্রতি রাঙামাটিসহ যে তিনটি পার্বত্য জেলা পরিষদ গঠন করা হয়েছে, তা মূলত বিএনপির একাংশের পরিষদ। জাতীয় নাগরিক পার্টি চায় আগামীতে এই পরিষদ নির্বাচনের মাধ্যমেই গঠন করা হোক। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি নির্বাচনের মাধ্যমে পরিষদ গঠন না করা হয়, তবে জাতীয় নাগরিক পার্টি কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে।

সভায় তিনি পার্বত্য অঞ্চলের সার্বিক উন্নয়নের স্বার্থে প্রধানমন্ত্রীর কাছে তিন পার্বত্য জেলায় ৫০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল স্থাপনসহ শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের দাবি জানান।

অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব সারোয়ার তুষার, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম সুজা উদ্দিন, রাঙামাটি জেলা এনসিপির সদস্য সচিব মো. শোয়েব, জেলা এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম খান ও যুগ্ম সদস্য সচিব প্রিয় চাকমাসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া জেলার বিভিন্ন উপজেলার আহ্বায়ক কমিটির নেতারাও সভায় অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্রমোদতরি ভেঙে নিখোঁজ নিউজিল্যান্ডের কিশোর, চলছে উদ্ধার অভিযান

বাংলার মাটিতে শেখ হাসিনার সমাধি হবে না : সারজিস আলম

প্রকাশিত হয়েছে: ০৪:৩২:১৭ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬