লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:০২ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সোনাইমুড়ীতে কিশোর গ্যাং ও মাদকবিরোধী সচেতনতামূলক র‌্যালি ও সমাবেশ

নোয়াখালীর সোনাইমুড়ীতে কিশোর গ্যাং সন্ত্রাস ও মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে মাদকমুক্ত সমাজ গড়তে সামাজিক আন্দোলন জোরদার করার আহ্বান জানানো হয়।

নোয়াখালীর সোনাইমুড়ীতে কিশোর গ্যাং সন্ত্রাস ও মাদকবিরোধী এক বিশেষ র‌্যালি ও জনসচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা এবং মাদকমুক্ত সমাজ বিনির্মাণে সামাজিক আন্দোলন জোরদার করার লক্ষ্যে এই কর্মসূচি পালন করা হয়। এতে শিক্ষার্থী, যুবক, তরুণ ও কিশোররা অংশগ্রহণ করেন।

সোনাইমুড়ী পৌরসভার সাবেক কাউন্সিলর ও চিকিৎসক ডা. জালাল আহমদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সোনাইমুড়ী থানার পরিদর্শক কবির হোসেন, সোনাইমুড়ী পৌরসভা বিএনপির সদস্য সচিব সৈয়দ রেজাই রাব্বি মাহবুব, বিএনপির সাবেক সভাপতি ডা. শাহ আলম, বিএনপি নেতা মো. হোসেন এবং জুয়েলসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।

সমাবেশের আগে একটি র‌্যালি পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বক্তারা বলেন, মাদক কেবল একক কোনো ব্যক্তিকে নয়, বরং একটি পরিবার ও পুরো সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। মাদকের বিস্তার ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠনগুলোকে সম্মিলিতভাবে দায়িত্ব পালন করতে হবে।

তরুণ সমাজকে মাদকের করাল গ্রাস থেকে দূরে রাখতে তাদের খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সৃজনশীল কাজে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা। একই সঙ্গে মাদক ব্যবসায়ী ও সরবরাহকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিও জানানো হয়।

জনপ্রিয় সংবাদ

পিএইচপির নিরাপত্তা ত্রুটিতে ঝুঁকিতে দেশের পাঁচ শতাধিক ওয়েবসাইট

সোনাইমুড়ীতে কিশোর গ্যাং ও মাদকবিরোধী সচেতনতামূলক র‌্যালি ও সমাবেশ

প্রকাশিত হয়েছে: ১০:৩২:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬