লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শাবিপ্রবিতে জুলাইয়ের শহীদদের স্মরণে জাতীয় ছাত্রশক্তির দোয়া মাহফিল

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণে এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জাতীয় ছাত্রশক্তি, শাবিপ্রবি শাখার উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের রূহের মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে আহতদের দ্রুত আরোগ্য লাভের পাশাপাশি দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের পাশাপাশি জাতীয় ছাত্রশক্তির শাবিপ্রবি শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিল শেষে জাতীয় ছাত্রশক্তি শাবিপ্রবি শাখার সদস্য সচিব রিয়াজ হোসেন রিমন বলেন, দীর্ঘ ১৭ বছরের স্বৈরাচারী শাসনামল থেকে গোটা জাতিকে মুক্ত করতে ২০২৪ সালের জুলাই আন্দোলনে যারা জীবন দিয়েছেন, তাদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতার জন্য এই আয়োজন করা হয়েছে। তিনি আরও বলেন, জুলাইয়ের শহীদ ও আহতদের জাতি চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে এবং তাদের স্বপ্নের বাংলাদেশ গড়তে জাতীয় ছাত্রশক্তি প্রতিশ্রুতিবদ্ধ।

জনপ্রিয় সংবাদ

ট্রাম্প-কিম সম্ভাব্য চুক্তি: এশিয়া ও বৈশ্বিক নিরাপত্তায় বড় বিপদের শঙ্কা

শাবিপ্রবিতে জুলাইয়ের শহীদদের স্মরণে জাতীয় ছাত্রশক্তির দোয়া মাহফিল

প্রকাশিত হয়েছে: ০৫:০২:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬