লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৮:৪৯ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটের উন্নয়নে সমন্বিত কাজের তাগিদ বাণিজ্যমন্ত্রীর

সিলেট নগরীর পরিকল্পিত, সমন্বিত ও টেকসই উন্নয়নের লক্ষ্য নিয়ে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)। দীর্ঘদিনের অপরিকল্পিত নগরায়ণ, বিভিন্ন উন্নয়ন সংস্থার মধ্যে সমন্বয়হীনতা এবং ভবিষ্যৎ নগর সম্প্রসারণের মতো চ্যালেঞ্জগুলো মোকাবিলায় সংস্থাটি কাজ করবে। এর আওতায় মাস্টারপ্ল্যান প্রণয়নসহ স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে নগরীর নাইওরপুল এলাকার হোটেল ফরচুন গার্ডেনে সিউকের অস্থায়ী কার্যালয় উদ্বোধনের মাধ্যমে এই কার্যক্রমের সূচনা হয়। কার্যালয়টির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি এবং গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের এমপি। উদ্বোধনী অনুষ্ঠানে সিলেটের বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, সরকারি কর্মকর্তা এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, নতুন একটি সরকারি প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু হওয়া সিলেটবাসীর জন্য আনন্দের বিষয়। তিনি সরকারের দেওয়া দায়িত্ব যথাযথভাবে পালনের পাশাপাশি ভবিষ্যৎ সিলেটের উন্নয়ন ও নগর ব্যবস্থাপনায় সিউককে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান। তিনি আরও বলেন, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সরকারি ও সেবাদানকারী বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় থাকা অত্যন্ত জরুরি। সমন্বয়ের অভাবে অনেক সময় উন্নয়নকাজ শেষ হওয়ার পরও নতুন করে নানা সমস্যার সৃষ্টি হয়। তাই সিলেটের সামগ্রিক উন্নয়নে সিউককে সমন্বিতভাবে কাজ করতে হবে।

এর আগে রোববার সিউকের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী জানিয়েছিলেন, সংস্থাটির রাজস্ব খাতে ৬৭টি ক্যাটাগরিতে ৭১৪টি পদ সৃষ্টির প্রস্তাব করা হয়েছে। এসব পদের প্রয়োজনীয়তা, বেতন কাঠামো, নিয়োগের যোগ্যতা এবং প্রবিধানমালা প্রণয়ন করে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

বিমান বহর আধুনিকায়নে ৩৫টি নতুন উড়োজাহাজ কিনছে সরকার

সিলেটের উন্নয়নে সমন্বিত কাজের তাগিদ বাণিজ্যমন্ত্রীর

প্রকাশিত হয়েছে: ১১:৩৫:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬