লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৪:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দাখিলে ৫ শতাংশ কর ছাড়ের ঘোষণা

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ২০২৬-২৭ করবর্ষের জন্য আনুষ্ঠানিকভাবে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের কার্যক্রম শুরু করেছে। করদাতাদের সেবা সহজতর, দ্রুত এবং স্বচ্ছ করার লক্ষ্যে এই অনলাইন ব্যবস্থা চালু রাখা হয়েছে। এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বুধবার (২২ জুলাই) থেকে ব্যক্তিশ্রেণির করদাতারা অনলাইনে তাদের রিটার্ন জমা দিতে পারছেন।

করদাতাদের উৎসাহিত করতে বিশেষ প্রণোদনা ঘোষণা করেছে এনবিআর। যারা আগামী সেপ্টেম্বরের মধ্যে তাদের আয়কর রিটার্ন দাখিল করবেন, তারা নিট প্রদেয় করের ওপর ৫ শতাংশ হারে কর ছাড় পাবেন। তবে এই ছাড়ের পরিমাণ সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। এনবিআর স্পষ্ট করেছে যে, সেপ্টেম্বরের পর রিটার্ন জমা দিলে এই বিশেষ সুবিধা পাওয়া যাবে না। এছাড়া ডিসেম্বরের পর রিটার্ন দাখিল করলে করদাতাকে অতিরিক্ত কর পরিশোধের বাধ্যবাধকতায় পড়তে হবে।

২০২১ সালে অনলাইন সেবা চালুর পর থেকে এর জনপ্রিয়তা ক্রমাগত বাড়ছে। গত ২০২৫-২৬ করবর্ষে প্রায় ৪৭ লাখ ব্যক্তি করদাতা সফলভাবে অনলাইনে রিটার্ন জমা দিয়েছেন। এনবিআর জানিয়েছে, স্বাভাবিক ব্যক্তিশ্রেণির সব করদাতার জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে।

তবে কিছু বিশেষ ক্ষেত্রে কাগজে রিটার্ন দাখিলের সুযোগ রাখা হয়েছে। ৬৫ বছর বা তার বেশি বয়সী প্রবীণ করদাতা, প্রয়োজনীয় সনদধারী শারীরিকভাবে অক্ষম বা বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি, বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিক, মৃত করদাতার প্রতিনিধি এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকরা চাইলে কাগজে রিটার্ন দাখিল করতে পারবেন। এছাড়া অনলাইন নিবন্ধনে জটিলতার সম্মুখীন হলে সংশ্লিষ্ট অতিরিক্ত বা যুগ্ম কর কমিশনারের অনুমতি নিয়ে কাগজে রিটার্ন জমা দেওয়া যাবে।

অনলাইন ব্যবস্থার মাধ্যমে করদাতারা ঘরে বসেই ব্যাংক ট্রান্সফার, ডেবিট ও ক্রেডিট কার্ড, বিকাশ, রকেট ও নগদের মতো মোবাইল আর্থিক সেবার মাধ্যমে কর পরিশোধ করতে পারবেন। রিটার্ন জমার পর তাৎক্ষণিকভাবে আয়কর সনদ ও প্রাপ্তিস্বীকারপত্র সংগ্রহ করা সম্ভব হবে।

জনপ্রিয় সংবাদ

ঢাকায় তিন দিনের সফরে মার্কিন বিশেষ দূত সার্জিও গর

সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দাখিলে ৫ শতাংশ কর ছাড়ের ঘোষণা

প্রকাশিত হয়েছে: ০৮:২১:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬