লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৭:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আধুনিক ও প্রযুক্তিভিত্তিক জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

ক্রমবর্ধমান বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আরও আধুনিক, প্রযুক্তিনির্ভর এবং সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গড়ে তোলার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। স্থানীয় সময় বুধবার জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত পঞ্চম ইউনাইটেড নেশনস চিফস অব পুলিশ সামিট (আনকপস ২০২৬)-এ অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এই আহ্বান জানান।

সম্মেলনে বক্তব্য প্রদানকালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সময়ের নিরাপত্তা চ্যালেঞ্জগুলো গতানুগতিক সক্ষমতা দিয়ে মোকাবিলা করা সম্ভব নয়। তিনি আরও বলেন, আন্তঃসীমান্ত অপরাধ চক্রের ক্রমবর্ধমান বিস্তার ও জটিলতা নিয়ন্ত্রণে উচ্চ দক্ষতাসম্পন্ন জনবল, বিশেষায়িত সক্ষমতা এবং উদ্ভাবনী পদ্ধতির উন্নয়ন ও প্রয়োগে সদস্যরাষ্ট্রগুলোকে বিনিয়োগ বাড়াতে হবে।

জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণের কথা তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আগামীর নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশ ইউনিটগুলোকে আরও সক্ষম ও প্রস্তুত করে তুলতে বাংলাদেশ বিভিন্ন সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করছে। এ সময় তিনি সদস্যরাষ্ট্রগুলোর মধ্যে জ্ঞান, দক্ষতা ও উত্তম অনুশীলনের আদান-প্রদান জোরদারে একটি ‘জাতিসংঘ পুলিশ নলেজ অ্যান্ড ইনোভেশন নেটওয়ার্ক’ গঠনের প্রস্তাব দেন।

এছাড়া জলবায়ু পরিবর্তনকে উদীয়মান বৈশ্বিক নিরাপত্তা হুমকি হিসেবে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে আন্তর্জাতিক সহযোগিতা ও সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তিনি জলবায়ু সংক্রান্ত নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুতি জোরদারে একটি বার্ষিক ‘এনভায়রনমেন্ট পুলিশিং কনফারেন্স’ আয়োজনের প্রস্তাবও উত্থাপন করেন।

জনপ্রিয় সংবাদ

খিলগাঁও ও মুগদা থানার দুই মামলায় ব্যারিস্টার সুমনের জামিন

আধুনিক ও প্রযুক্তিভিত্তিক জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

প্রকাশিত হয়েছে: ০১:৪৬:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬