লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৪:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মধ্যপ্রাচ্যে নতুন রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র, নাবিকদের জীবনযাত্রা নিয়ে উদ্বেগ

মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক উপস্থিতি বজায় রাখতে নতুন একটি বিমানবাহী রণতরি পাঠানোর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। মার্কিন নৌবাহিনীর রণতরি ‘ইউএসএস জর্জ ওয়াশিংটন’কে সেখানে পাঠানো হতে পারে। এটি বর্তমানে মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকা ‘ইউএসএস আব্রাহাম লিংকন’-এর স্থলাভিষিক্ত হবে। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে গত বৃহস্পতিবার এই তথ্য জানানো হয়েছে।

টানা ২৫০ দিনের বেশি সময় ধরে মোতায়েন রয়েছে মার্কিন রণতরি ইউএসএস আব্রাহাম লিংকন। এর মধ্যে গত ২০০ দিনে রণতরিটি কোনো বন্দরে নোঙর করেনি। দীর্ঘ সময় ধরে সাগরে অবস্থান করায় এই রণতরির নাবিকদের জীবনযাত্রার মান এবং কাজের পরিবেশ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন আইনপ্রণেতারা।

গত বছরের নভেম্বরে আব্রাহাম লিংকনকে প্রথম মোতায়েন করা হয়েছিল। পরে চলতি বছরের জানুয়ারিতে ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযানের প্রস্তুতির অংশ হিসেবে এটিকে মধ্যপ্রাচ্যের দিকে পাঠানো হয়। যুদ্ধের সময় ‘অপারেশন এপিক ফিউরি’তে এই রণতরি এবং এর যুদ্ধবিমানগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপর ইরানের বন্দরগুলোতে মার্কিন অবরোধ কার্যকর রাখার কাজেও রণতরিটি নিয়োজিত ছিল। তবে দীর্ঘমেয়াদি এই অভিযানের কারণে জাহাজের নাবিকেরা চরম মানসিক ও শারীরিক চাপের মধ্যে রয়েছেন বলে জানিয়েছেন মার্কিন আইনপ্রণেতারা।

নাবিকদের জীবনযাত্রার মান নিয়ে পেন্টাগনের কাছে বিস্তারিত তথ্য চেয়েছেন মার্কিন সিনেটর রিচার্ড ব্লুমেনথাল। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং ভারপ্রাপ্ত নৌবাহিনী প্রধান হুং কাও-এর কাছে লেখা এক চিঠিতে তিনি উল্লেখ করেছেন, রণতরিতে মৌলিক সামগ্রীর তীব্র ঘাটতি, পানি দূষণ, পয়োনিষ্কাশন ব্যবস্থার ত্রুটি, মানসিক স্বাস্থ্যের অবনতি, ডেকের নিরাপত্তা নিয়ে উদ্বেগ এবং ডাক যোগাযোগে বিঘ্ন ঘটার মতো গুরুতর খবর পাওয়া গেছে। এমনকি পরিবারের পাঠানো অনেক পার্সেল ও প্রয়োজনীয় সামগ্রী পথেই হারিয়ে গেছে এবং কয়েক মাস ধরে সেগুলোর কোনো সন্ধান মেলেনি।

এদিকে মার্কিন প্রতিনিধি মার্লিন স্টুটজম্যান সিএনএনকে জানিয়েছেন, তিনি এই বিষয়ে পেন্টাগন ও মার্কিন প্রশাসনের কাছ থেকে নতুন তথ্য জানতে চাইবেন। তিনি জোর দিয়ে বলেন, যারা দেশের সেবায় নিয়োজিত আছেন, তারা যেন অন্তত এইটুকু নিশ্চিত হতে পারেন যে তাদের সঠিক যত্ন নেওয়া হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় গাড়িতে হামলার ঘটনায় প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ আমির হামজার

মধ্যপ্রাচ্যে নতুন রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র, নাবিকদের জীবনযাত্রা নিয়ে উদ্বেগ

প্রকাশিত হয়েছে: ০২:১০:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬