লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপ সেমিফাইনাল: ইংল্যান্ডকে এগিয়ে রাখছে অপ্টা সুপার কম্পিউটার

ফুটবল বিশ্বকাপের চূড়ান্ত পর্বের লড়াই এখন শেষ পর্যায়ে। টুর্নামেন্টের সেমিফাইনাল নিশ্চিত করেছে ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল। শিরোপা নির্ধারণী লড়াইয়ে ওঠার পথে ফ্রান্স মুখোমুখি হবে স্পেনের। অন্যদিকে, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা লড়বে ইংল্যান্ডের বিপক্ষে। সেমিফাইনালে জায়গা করে নেওয়া প্রতিটি দলেরই বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার মতো প্রয়োজনীয় শক্তি ও মনোবল রয়েছে। তবে মাঠের লড়াইয়ের পাশাপাশি অতীত পরিসংখ্যান ও শক্তিমত্তার বিচারে দলগুলোর সম্ভাবনা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ।

এই বিশ্লেষণের অংশ হিসেবে অপ্টা সুপার কম্পিউটার সেমিফাইনাল ম্যাচগুলোর একটি ভবিষ্যদ্বাণী প্রকাশ করেছে। কম্পিউটার বলছে, আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যকার সেমিফাইনাল ম্যাচটি অত্যন্ত হাড্ডাহাড্ডি হবে। তবে এই লড়াইয়ে আর্জেন্টিনাকে নয়, বরং ইংল্যান্ডকেই কিছুটা এগিয়ে রাখছে অপ্টা। সুপার কম্পিউটারের তথ্য অনুযায়ী, ইংলিশদের ফাইনালে ওঠার সম্ভাবনা ৫০.৯৬ শতাংশ, যেখানে আর্জেন্টিনার সম্ভাবনা ৪৯.০৪ শতাংশ।

ম্যাচের ফলাফলের সম্ভাব্য চিত্র তুলে ধরে সুপার কম্পিউটার জানিয়েছে, সেমিফাইনালে হ্যারি কেনদের জেতার সম্ভাবনা ৩৮.৯ শতাংশ। বিপরীতে আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা দেখানো হয়েছে ৩৪.১০ শতাংশ। এছাড়া নির্ধারিত ৯০ মিনিটের খেলায় কোনো ফলাফল না আসার বা ড্র হওয়ার সম্ভাবনা রয়েছে ২৭ শতাংশ। সামগ্রিকভাবে এবারের বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার দৌড়েও ইংল্যান্ড কিছুটা এগিয়ে আছে। সুপার কম্পিউটারের হিসাব অনুযায়ী, ইংল্যান্ডের শিরোপা জেতার সম্ভাবনা ২১.৯৪ শতাংশ এবং আর্জেন্টিনার ২০.৫৫ শতাংশ।

জনপ্রিয় সংবাদ

ঢাকা সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর

বিশ্বকাপ সেমিফাইনাল: ইংল্যান্ডকে এগিয়ে রাখছে অপ্টা সুপার কম্পিউটার

প্রকাশিত হয়েছে: ১২:৪৬:০২ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬