লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পীরগঞ্জে অটো পার্টসের দোকানে দুঃসাহসিক চুরি, ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক

রংপুরের পীরগঞ্জ উপজেলা সদরে সংঘটিত একটি চুরির ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে তীব্র উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। গত মঙ্গলবার দিবাগত রাতে মাহমুদ হাসান খান পলিনের মালিকানাধীন 'মেসার্স ফরহাদ অটো পার্টস কর্নার' নামক প্রতিষ্ঠানে এই চুরির ঘটনাটি ঘটে।

দোকানের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, রাত ৩টার দিকে একদল চোর একটি পিকআপ ভ্যান নিয়ে দোকানের সামনে হাজির হয়। তারা দোকানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং সেখান থেকে ব্যাটারিচালিত অটোবাইকের বিভিন্ন যন্ত্রাংশ ও নগদ অর্থসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

ঘটনার পর বুধবার পীরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি এবং জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

এ বিষয়ে পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ নাজমুল হক জানান, বৃহস্পতিবার বিকেল ৩টা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা দায়ের হয়নি। তবে অপরাধীদের শনাক্ত করতে এবং খোয়া যাওয়া মালামাল উদ্ধারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

জনপ্রিয় সংবাদ

নবীনগরে সাজেদুল ইসলাম সুমন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

পীরগঞ্জে অটো পার্টসের দোকানে দুঃসাহসিক চুরি, ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক

প্রকাশিত হয়েছে: ১০:১২:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬