লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৫:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

অর্থবছরের সময়কাল বদলে ১ এপ্রিল থেকে ৩১ মার্চ নির্ধারণ

বিদ্যমান অর্থবছরের সময়কাল পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতদিন বাংলাদেশে অর্থবছর ১ জুলাই থেকে ৩০ জুন পর্যন্ত গণনা করা হলেও, নতুন সিদ্ধান্ত অনুযায়ী তা ১ এপ্রিল থেকে ৩১ মার্চ নির্ধারণ করা হয়েছে। সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বর্তমানে জুলাই থেকে জুন পর্যন্ত অর্থবছর হওয়ায় বর্ষাকালে বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম পরিচালনা করতে গিয়ে নানা জটিলতা সৃষ্টি হয়। বর্ষার কারণে একদিকে যেমন কাজের গুণগত মান ক্ষতিগ্রস্ত হয়, তেমনি উন্নয়ন কাজ দীর্ঘায়িত হয় এবং জনদুর্ভোগ বাড়ে। এপ্রিল-মার্চ সময়সীমা অনুসরণ করা হলে বর্ষা মৌসুম শুরুর আগেই এসব উন্নয়ন কাজ সম্পন্ন করা সম্ভব হবে বলে সরকার মনে করছে।

পরিবর্তনটি কার্যকর করার প্রক্রিয়ার অংশ হিসেবে আগামী ২০২৭-২৮ অর্থবছরকে ট্রানজিশনাল বা অন্তর্বর্তীকালীন অর্থবছর হিসেবে গণ্য করা হবে। এই সময়ে অর্থবছরটি ৯ মাসের (জুলাই-মার্চ) হবে। এরপর ২০২৮-২৯ অর্থবছর থেকে নতুন সময়কাল অনুযায়ী সরকারের সকল কার্যক্রম শুরু হবে।

এই পরিবর্তনের কর্মপন্থা নির্ধারণের জন্য মন্ত্রিপরিষদ বিভাগ, বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড, লেজিসলেটিভ বিভাগ ও অর্থ বিভাগসহ সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে একটি কমিটি গঠন করা হবে। নতুন এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য বাংলাদেশের সংবিধান এবং ১৮৯৭ সালের জেনারেল ক্লজেস অ্যাক্টে প্রয়োজনীয় সংশোধনী আনার পাশাপাশি সরকারের আর্থিক ব্যবস্থাপনায় ব্যবহৃত বিভিন্ন সিস্টেমে প্রযুক্তিগত পরিবর্তনের প্রয়োজন হবে।

জনপ্রিয় সংবাদ

আখাউড়া রেলওয়ে স্টেশনে যাত্রীর ওপর ছিনতাইকারীর হাম/লা, রগ কে/টে দেওয়ার অভিযোগ

অর্থবছরের সময়কাল বদলে ১ এপ্রিল থেকে ৩১ মার্চ নির্ধারণ

প্রকাশিত হয়েছে: ০৩:৫২:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬