লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্নীতির বিরুদ্ধে বৃহত্তর ঐক্যের ডাক দিলেন চরমোনাই পীর

কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফে অনুষ্ঠিত এক বিশাল ওয়াজ মাহফিল ও ঐতিহাসিক হালকায়ে জিকিরে জালেম ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে বৃহত্তর ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)। তিনি মানুষকে ক্ষণস্থায়ী দুনিয়ার বাস্তবতাকে উপলব্ধি করে অন্যায়, জুলুম ও দুর্নীতি থেকে দূরে থাকার এবং আত্মশুদ্ধির মাধ্যমে আল্লাহওয়ালাদের সান্নিধ্য গ্রহণ করার তাগিদ দেন।

সোমবার টেকনাফ ঈদগাহ ময়দানে বাংলাদেশ মুজাহিদ কমিটির উদ্যোগে এই মাহফিলের আয়োজন করা হয়। সেখানে প্রধান বক্তা হিসেবে আলোচনা করতে গিয়ে চরমোনাই পীর বলেন, "যার সঙ্গে মুহাব্বত, তার সঙ্গে কিয়ামত।" তিনি প্রশ্ন তোলেন, এই ক্ষণস্থায়ী জীবনে মানুষ কেন এত অন্যায়, জুলুম আর দুর্নীতিতে লিপ্ত হয় তা নিয়ে গভীরভাবে ভাবা প্রয়োজন। সমাজ থেকে এসব অনাচার দূর করতে হলে সবার ঐক্যবদ্ধ ভূমিকা অত্যন্ত জরুরি।

পরকাল ও জান্নাত-জাহান্নামের প্রসঙ্গ টেনে মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, "ঈমান আনার পরে যারা নেক আমল করবে, তারাই জান্নাতে যাবে।" এই জিকির ও ওয়াজ মাহফিলে এলাকার বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মানুষ সমবেত হন।

টেকনাফ ঈদগাহ ময়দানের এই ধর্মীয় সমাবেশে অন্যান্যদের মধ্যে আরও গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন দেশের উদীয়মান ইসলামি স্কলার, লেখক ও গবেষক আল্লামা মুফতি রেজাউল করীম আবরার। এছাড়া পীর সাহেব চরমোনাইর খলিফা মাওলানা আব্দুল আওয়াল এবং জামিয়া ইসলামিয়া টেকনাফের মহাপরিচালক আল্লামা কিফায়ত উল্লাহ শফিকও মাহফিলে বক্তব্য রাখেন।

মাহফিলে উপস্থিত বক্তারা তাদের বক্তব্যে মানুষের আত্মশুদ্ধি অর্জন, নেক আমল করা, পবিত্র কোরআন ও সুন্নাহর সঠিক অনুসরণ এবং সমাজ থেকে সব ধরনের অন্যায়, জুলুম ও দুর্নীতি দূর করার ওপর বিশেষভাবে গুরুত্বারোপ করেন।

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৬, ১৯: ৫৯আপডেট : ০৬ অক্টোবর ২০২৬, ২০: ০৫

জনপ্রিয় সংবাদ

পিরোজপুরে কাঠবোঝাই ভ্যান উল্টে দিনমজুর নিহত, শিশু সন্তান আহত

দুর্নীতির বিরুদ্ধে বৃহত্তর ঐক্যের ডাক দিলেন চরমোনাই পীর

প্রকাশিত হয়েছে: ০২:০৯:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬