লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৫:৫০ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মৃত্যুদণ্ড থেকে খালাস চেয়ে আপিল বিভাগে মাওলানা আবুল কালাম আজাদ

১৯৭১ সালের মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া মাওলানা আবুল কালাম আজাদ, যিনি ‘বাচ্চু রাজাকার’ হিসেবে পরিচিত, খালাস চেয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন করেছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মিজানুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। সোমবার তার এই আবেদনটি আপিল বিভাগে শুনানির জন্য গ্রহণ করা হবে কি না, সেই বিষয়ে সিদ্ধান্ত হওয়ার কথা রয়েছে।

প্রসিকিউটর মিজানুল ইসলাম জানান, মাওলানা আবুল কালাম আজাদ বাংলাদেশের সংবিধানের ১০৪ অনুচ্ছেদে বর্ণিত ‘কমপ্লিট জাস্টিস’ বা সম্পূর্ণ ন্যায়বিচার প্রদানের ক্ষমতার আওতায় এই আপিলটি দায়ের করেছেন। এখন চূড়ান্ত বিষয়টি আপিল বিভাগের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

উল্লেখ্য, ২০১৩ সালের ২১ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ মাওলানা আবুল কালাম আজাদকে মৃত্যুদণ্ড প্রদান করেন। এটি ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ইতিহাসের প্রথম রায়। মামলার বিচার প্রক্রিয়াটি তার অনুপস্থিতিতেই (ইন অ্যাবসেনশিয়া) সম্পন্ন হয়েছিল। একাত্তরের মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার বিভিন্ন অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করে ট্রাইব্যুনাল এই দণ্ডাদেশ দিয়েছিলেন।

জনপ্রিয় সংবাদ

রাজশাহী রেঞ্জে শ্রেষ্ঠ নওগাঁ জেলা পুলিশ, সেরা এসপি তারিকুল

মৃত্যুদণ্ড থেকে খালাস চেয়ে আপিল বিভাগে মাওলানা আবুল কালাম আজাদ

প্রকাশিত হয়েছে: ০৫:০১:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬