লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৬:০৩ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

প্যারিসের টেক্সওয়ার্ল্ড মেলায় অংশ নিল বাংলাদেশের ১২টি পোশাক প্রতিষ্ঠান

ইউরোপের পোশাক ও টেক্সটাইল খাতের অন্যতম বড় প্রদর্শনী ‘টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং প্যারিস-২০২৬’ শুরু হয়েছে। প্যারিসের লে বুর্জে প্রদর্শনী কেন্দ্রে আয়োজিত তিন দিনব্যাপী এই মেলা চলবে ২ সেপ্টেম্বর পর্যন্ত। এবারের আসরে বাংলাদেশের ১২টি পোশাক ও টেক্সটাইল প্রতিষ্ঠান অংশ নিয়েছে, যেখান থেকে মোট ২৪ জন প্রতিনিধি মেলায় উপস্থিত রয়েছেন। এই অংশগ্রহণের পুরো ব্যবস্থাপনায় রয়েছে ফ্রান্সে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) আর্থিক সহায়তা প্রদান করেছে।

মেলার উদ্বোধনী দিনে বাংলাদেশের প্যাভিলিয়ন উদ্বোধন করেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম তালহা। এ সময় ইপিবি’র ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফের নেতৃত্বে একটি ব্যবসায়ী প্রতিনিধিদল উপস্থিত ছিল। উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয় ও দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তা, ফ্রান্সের সরকারি-বেসরকারি খাতের প্রতিনিধি এবং বিভিন্ন ব্র্যান্ড ও ডিজাইনাররা অংশ নেন।

টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং প্যারিস মূলত বিশ্বজুড়ে পোশাক প্রস্তুতকারক, সরবরাহকারী, প্রযুক্তি উদ্ভাবক এবং খুচরা বিক্রেতাদের মিলনমেলা হিসেবে পরিচিত। এই প্রদর্শনীতে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো ইউরোপের বাজারে নিজেদের পণ্যের গুণগত মান, উৎপাদন সক্ষমতা এবং প্রতিযোগিতামূলক অবস্থান তুলে ধরার সুযোগ পাচ্ছে। এছাড়া ফ্রান্সসহ ইউরোপের দেশগুলোর সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করাও এই অংশগ্রহণের একটি অন্যতম লক্ষ্য।

মেলা চলাকালীন বিভিন্ন দ্বিপক্ষীয় বৈঠকের কর্মসূচি রয়েছে ইপিবি’র ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাসান আরিফের। প্রথম দিন তিনি মেসে ফ্রাঙ্কফুর্টের প্রধান নির্বাহীর সঙ্গে বৈঠক করেছেন। আজ ১ সেপ্টেম্বর তার ফ্রান্সের পোশাক ব্র্যান্ড সেলিওর প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। এছাড়া তিনি প্রিমিয়ের ভিশন প্যারিস মেলাও পরিদর্শন করবেন। আগামী ২ সেপ্টেম্বর তিনি বেলজিয়ামের ব্রাসেলসে ইউরোপীয় অ্যান্টি-ফ্রড অফিস ও রেসপনসিবল বিজনেস কনডাক্ট সেন্টারের প্রতিনিধিদের সঙ্গে এবং ৩ সেপ্টেম্বর ব্যুরো ইন্টারন্যাশনাল দে এক্সপোজিশনসের মহাসচিব ও ওইসিডি’র রেসপনসিবল বিজনেস কনডাক্ট সেন্টারের প্রধানের সঙ্গে বৈঠক করবেন।

প্যারিসের এই মেলায় অংশগ্রহণকারী বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো হলো: কমোডা গার্মেন্টস, স্কাইলার্ক নিট কম্পোজিট লিমিটেড, নরবান কমপটেক্স লিমিটেড, ওয়ার্পটেক্স বাংলাদেশ, বিএনএম গার্মেন্টস লিমিটেড, ফেবিট্যাক্স ইন্ডাস্ট্রিজ, ইউনাইটেড ক্রিয়েশন, ফেব্রিকা নিট কম্পোজিট, ডুকাতি অ্যাপারেলস লিমিটেড, কোরাস ফ্যাশন লিমিটেড, বেঙ্গল গ্লোরি লিমিটেড ও সিয়াম ফেব্রিক্স লিমিটেড।

জনপ্রিয় সংবাদ

৩৭.৪১ বিলিয়ন ডলারে উন্নীত দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ

প্যারিসের টেক্সওয়ার্ল্ড মেলায় অংশ নিল বাংলাদেশের ১২টি পোশাক প্রতিষ্ঠান

প্রকাশিত হয়েছে: ০৬:১৭:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬