লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৮:২১ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হবিগঞ্জে আওয়ামী লীগের ৬৪ নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা

হবিগঞ্জের চুনারুঘাটে উপজেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৬৪ জন নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় আরও ২০ থেকে ৩০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) রাতে চুনারুঘাট থানায় মামলাটি দায়ের করেন থানার উপপরিদর্শক (এসআই) মো. সুমন মিয়া। সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় মামলাটি রেকর্ড করা হয়েছে বলে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ১৪ আগস্ট রাত দেড়টার দিকে চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের পূর্ব পাকুরিয়া গ্রামে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মানিক সরকারের বাড়িতে কিছু নেতাকর্মী গোপন বৈঠকে মিলিত হন। পুলিশের অভিযোগ, তারা রাষ্ট্রকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছিলেন। এজাহারে আরও দাবি করা হয়, আসামিরা শান্তি-শৃঙ্খলা বিনষ্ট, জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের জন্য হুমকি সৃষ্টি, গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার পাশাপাশি ধর্মীয় ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হত্যার পরিকল্পনা করছিলেন।

অভিযান চালিয়ে পুলিশ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও মিরাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মানিক সরকারকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করেছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে যান বলে এজাহারে উল্লেখ রয়েছে। বর্তমানে মামলার তদন্ত চলছে এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

মামলার এজাহারে নাম উল্লেখ করা উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকবর হোসেন জিতু, সাধারণ সম্পাদক আনোয়ার আলী, সহসভাপতি মো. রজব আলী, যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহিদ আলী, সাইফুল ইসলাম রুবেল ও সজল দাশ, সাংগঠনিক সম্পাদক মানিক সরকার। এছাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান রিপন, বর্তমান সভাপতি রাসেল মিয়া, সাবেক সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম রুবেল, পৌর ছাত্রলীগের সভাপতি সম্রাট মিয়া, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মতুর্জ সরদার এবং উপজেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবুলসহ যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীর নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

সামিট এলএনজি টার্মিনাল চার দিন বন্ধ, গ্যাস সরবরাহে ঘাটতির শঙ্কা

হবিগঞ্জে আওয়ামী লীগের ৬৪ নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা

প্রকাশিত হয়েছে: ০৯:৩৪:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬