লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

২০২৭ সালের হজে ‘অল-ইনক্লুসিভ’ প্যাকেজ চালু করল সৌদি আরব

২০২৭ সালের হজ মৌসুমকে সামনে রেখে বিদেশি হজযাত্রীদের জন্য ‘অল-ইনক্লুসিভ’ বা সর্বজনীন প্যাকেজ সেবা চালু করেছে সৌদি আরব। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এই নতুন ব্যবস্থার কথা জানিয়েছে। এর মূল লক্ষ্য হলো একটিমাত্র চুক্তির মাধ্যমে হজযাত্রীদের সব ধরনের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করা।

নতুন এই নিয়মের আওতায় বিদেশি হজ এজেন্সিগুলো একটিমাত্র ইলেকট্রনিক আবেদনের মাধ্যমে হজযাত্রীদের আবাসন, যাতায়াত, খাবার এবং পবিত্র স্থানগুলোর প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে পারবে। এর ফলে বিভিন্ন সেবাদাতা প্রতিষ্ঠানের সঙ্গে আলাদা আলাদা চুক্তি করার চিরাচরিত ঝামেলা পোহাতে হবে না। হজযাত্রীদের সৌদি আরবে পৌঁছানো থেকে শুরু করে নিজ দেশে ফিরে যাওয়া পর্যন্ত সব সেবা এই একটি চুক্তির অধীনেই পরিচালিত হবে।

সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ‘অল-ইনক্লুসিভ’ প্যাকেজে মূলত চারটি প্রধান সেবা নিশ্চিত করা হবে। এগুলো হলো—পবিত্র স্থানগুলোতে প্রয়োজনীয় সেবা, মক্কা ও মদিনায় আবাসন ব্যবস্থা, পরিবহন এবং খাবার। এছাড়া বিভিন্ন দেশের হজযাত্রীদের চাহিদা ও পছন্দ বিবেচনা করে অতিরিক্ত কিছু সেবা যুক্ত করার সুযোগও রাখা হয়েছে।

এর আগে হজের আয়োজকদের প্রতিটি সেবার জন্য ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে আলাদা চুক্তি করতে হতো। নতুন এই একক চুক্তি ব্যবস্থার কারণে পুরো হজ প্রক্রিয়ায় স্বচ্ছতা বাড়বে এবং সেবাদাতা প্রতিষ্ঠান ও হজ এজেন্সিগুলোর মধ্যকার চুক্তিভিত্তিক সম্পর্ক আরও স্পষ্ট হবে। সৌদি সরকারের ‘ভিশন ২০৩০’ এবং ‘পিলগ্রিম এক্সপেরিয়েন্স প্রোগ্রাম’-এর লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবে এই যুগান্তকারী পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।

জনপ্রিয় সংবাদ

মেঘনায় ২২ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা, চাল পাবেন ৪২ হাজার জেলে

২০২৭ সালের হজে ‘অল-ইনক্লুসিভ’ প্যাকেজ চালু করল সৌদি আরব

প্রকাশিত হয়েছে: ০২:০১:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬