লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৪:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিক্ষোভে অংশ না নিতে শিক্ষক-শিক্ষার্থীদের সতর্ক করল দিল্লি বিশ্ববিদ্যালয়

ভারতের রাজধানী দিল্লিতে মেডিকেল প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে চলমান বিক্ষোভে যোগ না দিতে শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছে দিল্লি বিশ্ববিদ্যালয়। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বার্তায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সতর্কতা জারি করে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী দিল্লির যন্তর মন্তরে আয়োজিত সমাবেশ ও বিক্ষোভ কঠোরভাবে নিয়ন্ত্রিত। তাই কোনো বেআইনি সমাবেশে অংশ নিলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে পারে। শিক্ষার্থী ও শিক্ষকদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতেই এই সতর্কবার্তা দেওয়া হয়েছে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে বলা হয়েছে, ‘প্রিয় শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ, আপনাদের নিরাপত্তাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। যন্তর মন্তরে কোনো বেআইনি সমাবেশ বা বিক্ষোভে অংশ নিলে আইনগত পদক্ষেপের মুখোমুখি হতে হতে পারে।’ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আরও সতর্ক করেছে যে, এ ধরনের কর্মকাণ্ডে শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি ভবিষ্যৎ পেশাগত জীবনেও নেতিবাচক প্রভাব পড়তে পারে। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য শেয়ার বা প্রতিক্রিয়া জানানো থেকে বিরত থাকার জন্যও সবাইকে পরামর্শ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, মেডিকেল প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) যন্তর মন্তরে ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাচ্ছে। গত ২০ জুন ‘চলো সংসদ’ কর্মসূচিকে কেন্দ্র করে হাজারো শিক্ষার্থী ও সাধারণ মানুষের অংশগ্রহণে বিক্ষোভ ছড়িয়ে পড়ে এবং সে সময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনাও ঘটে। এই আন্দোলনে কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী জোটও সংহতি জানিয়েছে। সিজেপি ও বিরোধী দলগুলোর দাবি, প্রশ্নপত্র ফাঁসের দায়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হবে।

জনপ্রিয় সংবাদ

ব্রাজিলের জার্সিতে আর দেখা যাবে না নেইমারকে

বিক্ষোভে অংশ না নিতে শিক্ষক-শিক্ষার্থীদের সতর্ক করল দিল্লি বিশ্ববিদ্যালয়

প্রকাশিত হয়েছে: ০৪:২২:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬