লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:২১ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন

অক্টোবর মাস থেকে স্থানীয় সরকার নির্বাচনের প্রক্রিয়া শুরু করার লক্ষ্যে নির্বাচন কমিশন (ইসি) সব ধরনের প্রস্তুতি গ্রহণ করছে। সোমবার বিকালে নির্বাচন ভবনে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি-আরএফইডি আয়োজিত এক ফল উৎসবে অংশ নিয়ে এ তথ্য জানান নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। তিনি জানান, কোন নির্বাচন কখন অনুষ্ঠিত হবে, তা সরকারের সঙ্গে আলোচনা ও সমন্বয় করে সিদ্ধান্ত নেয়া হবে।

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, স্থানীয় সরকারের সীমানা নির্ধারণ সংক্রান্ত জটিলতাগুলো দ্রুত নিরসনের জন্য সরকারকে চিঠি দেয়া হবে। একইসঙ্গে সীমানা জটিলতায় থাকা প্রতিষ্ঠানগুলোর তালিকাও চাওয়া হবে। তিনি আরও বলেন, বাস্তবতা বিবেচনায় নিয়ে ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচন ধাপে ধাপে শুরু করা অধিক যৌক্তিক। সব নির্বাচন একসঙ্গে করা সম্ভব নয়। স্থানীয় সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের শূন্যতা থাকলেও, একে অপরের সঙ্গে সম্পৃক্ততার কারণে পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন আগে হওয়া প্রয়োজন। সিটি করপোরেশনগুলো প্রশাসক দিয়ে পরিচালিত হওয়ায় সেগুলোর ক্ষেত্রে ভিন্নতা রয়েছে।

নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়ে তিনি বলেন, ভোটের অন্তত ৪৫ দিন আগে ইসি প্রস্তুতির কাজ সম্পন্ন করে রাখবে। এছাড়া ভোটের সময় পর্যাপ্ত লোকবল ও সরকারের সহযোগিতার প্রয়োজন হওয়ায় লিখিত ও অলিখিত বোঝাপড়ার মাধ্যমে নির্বাচন আয়োজন করা হবে। সঠিক সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, সরকারের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা সংসদীয় পর্যায়ে স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে আলোচনা করছেন। নির্বাচন অনুষ্ঠানের যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে এবং আগামী সপ্তাহ থেকে ইসি সচিব ধারাবাহিকভাবে এ বিষয়ে হালনাগাদ তথ্য প্রদান করবেন। অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার, তাহমিদ আহমদ এবং ইসি সচিব আখতার আহমেদ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে এনসিপি বহরে হামলার ঘটনায় ছাত্রদল নেতাসহ ১১১ জনের বিরুদ্ধে মামলা

অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন

প্রকাশিত হয়েছে: ০৩:৪৪:২৩ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬