লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৫:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জনকল্যাণে মানবিক কার্যক্রম অব্যাহত রাখার অঙ্গীকার এমপি সৈয়দ জয়নুল আবেদীনের

সমাজের সবচেয়ে সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের অধিকার তাদের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন ঢাকা-৪ আসনের সংসদ সদস্য ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য সৈয়দ জয়নুল আবেদীন। তিনি জানিয়েছেন, জনগণের কল্যাণ এবং এলাকার সুষম উন্নয়নের লক্ষ্য নিয়ে এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখা হবে।

শনিবার দুপুরে রাজধানীর ধোলাইপাড়ে আয়োজিত এক অনুষ্ঠানে দুস্থ, অসহায়, গুরুতর অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীন ব্যক্তিদের মাঝে বিশেষ সরকারি অনুদানের নগদ চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে ঢাকা-৪ আসনের জামায়াতে ইসলামীর পরিচালক আব্দুর রহিম জীবনসহ দলটির বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সরকারি অনুদান বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করতে এবং উপকারভোগীদের ভোগান্তি কমাতে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সাধারণত সরকারি অনুদানের অর্থ একক চেকের মাধ্যমে বরাদ্দ করা হলেও, এবার সংসদ সদস্যের অনুরোধ ও তদারকিতে প্রতিটি সুবিধাভোগীর নামে পৃথক পৃথক চেক প্রস্তুত করা হয়। ফলে কোনো মধ্যস্বত্বভোগী বা প্রশাসনিক জটিলতা ছাড়াই উপকারভোগীরা সরাসরি তাদের প্রাপ্য অনুদানের অর্থ গ্রহণ করতে পেরেছেন।

প্রকাশ : ১১ জুলাই ২০২৬, ১৬: ১৩আপডেট : ১১ জুলাই ২০২৬, ১৬: ১৩

জনপ্রিয় সংবাদ

ঢাকা সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর

জনকল্যাণে মানবিক কার্যক্রম অব্যাহত রাখার অঙ্গীকার এমপি সৈয়দ জয়নুল আবেদীনের

প্রকাশিত হয়েছে: ১০:১৫:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬