লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৬:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মার্কিন হামলা বন্ধে ইরানি প্রতিশোধমূলক অভিযান স্থগিত

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানে সামরিক হামলা সাময়িকভাবে বন্ধ রাখার পর, উপসাগরীয় আরব দেশগুলো এবং ওই অঞ্চলে মার্কিন স্বার্থের ওপর পাল্টা আঘাত না চালানোর ঘোষণা দিয়েছে তেহরান। রোববার (২৬ জুলাই) আল-জাজিরা এ তথ্য প্রকাশ করেছে।

এএফপি বার্তা সংস্থার বরাতে ইরানের সামরিক বাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরামিনিয়া জানিয়েছেন, মূলত প্রতিশোধমূলক কৌশল হিসেবেই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। যেহেতু মার্কিন পক্ষ থেকে বর্তমানে আক্রমণ স্থগিত রয়েছে, তাই ইরানও তাদের প্রতিশোধমূলক অভিযান বন্ধ রেখেছে।

হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণকে কেন্দ্র করে গত প্রায় দুই সপ্তাহ ধরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে তীব্র সংঘাতের পরিবেশ তৈরি হয়েছিল। তবে চলমান এই উত্তেজনার মধ্যেই রোববার তেহরানের পক্ষ থেকে উপসাগরীয় দেশগুলোতে নতুন কোনো হামলা চালানো হয়নি। অন্যদিকে, টানা দৈনিক হামলার পর গত দুই রাত ধরে মার্কিন বাহিনীও ইরানে কোনো লক্ষ্যবস্তুতে আঘাত করেনি।

জনপ্রিয় সংবাদ

দশমিনা ইউপি প্রশাসকের দায়িত্ব থেকে ইউএনওকে অব্যাহতি

মার্কিন হামলা বন্ধে ইরানি প্রতিশোধমূলক অভিযান স্থগিত

প্রকাশিত হয়েছে: ১০:৪৮:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬